Sandeshkhali: শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ তুলতে বাধ্য করেছে পুলিশই, ভিডিও বার্তায় বিস্ফোরক রেখা পাত্র
সন্দেশখালি ভিডিও তরজা চরমে। এবার ভিডিও বার্তায় বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি অভিযোগ করেছেন, পুলিশ তাঁদের জোর করে শাহজাহান শেখের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য করেছে। রেখা পাত্রের এই ভিডিও বার্তা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
সন্দেশখালি আন্দোলনের সময় রেখা পাত্রকে নাকি পুলিশ থানায় নিয়ে গিয়ে জোর করে শাহজাহান শেকের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য করেছিল। এমনকী আন্দোলন তুলে নেওয়ার জন্য তাঁকে চাপ দিয়েছিল পুলিশ। রেখা পাত্র ভিডিও বার্তায় দাবি করেছেন পুলিশ তাঁকে বলেছিল একটি দরখাস্ত লিখে জমা দিন যাতে লেখা থাকবে শাহজাহান শেখ কোনও জোর জুলুম সন্দেশখালিতে করেনি। কোনও দুর্নীতি করেনি।

সন্দেশখালি নিয়ে গত কয়েকদিন ধরে তুলকালাম চলছে রাজ্য রাজনীতিতে। তৃণমূল কংগ্রেস কয়েকদিন আগে সন্দেশখালির এক বিজেপি নেতার ভিডিও প্রকাশ করে। তাতে দেখা গিয়েছিল গঙ্গাধর কয়াল নামে বিজেপির মণ্ডল সভাপতি বলছিলেন সন্দেশখালির ঘটনা সাজানো। ২০০০ টাকার বিনিময়ে রেখা পাত্র ভুয়ো ধর্ষণের অভিযোগ দায়ের করেছে থানায়। এই ভিডিও প্রকাশ করে তৃণমূল কংগ্রেস দাবি করে এর থেকেই স্পষ্ট সন্দেশখালির ঘটনা পরিকল্পনা করে করা হয়েছে। বাংলাকে অপমান করতে এই সব করেছে বিজেপি।
তারপরেই বিজেপি পাল্টা দাবি করে সন্দেশখালির ঘটনা নিয়ে যে ভডিও প্রকাশ করা হয়েছে সেটা তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা। এই ভিডিও প্রকাশ করে সন্দেশখালির মা বোনেদের অপমান করছে বিজেপি। তারপরেই পাল্টা নিশানা করে শাসক দলও। ভিডিওতে যে বিজেপি নেতাকে দেখানো হয়েছিল সেই গঙ্গাধর কয়ালও সিবিআইয়ের কাছে গিয়ে অভিযোগ জানিয়ে এসেছেন। তিনি দাবি করেছেন ভুয়ো ভিডিও তৈরি করা হয়েছে তাঁকে নিয়ে।
তারপরেই আবার সন্দেশখালির দুই মহিলা গতকাল দাবি করেন তাঁদের উপর চাপ তৈরি করে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছিল। কোনও ধর্ষণের ঘটনা ঘটেইনি সন্দেশখালিতে। এই কথা সাংবাদিকদের বলার পর থেকে নাকি মাম্পি পাল নামে এক মহিলা তাঁদের বাড়িতে এসে ভয় দেখিয়ে যাচ্ছেন। তাঁরা ধর্ষণের অভিযোগ প্রত্যাহার করতে চান বলে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন।
এই ভিডিও তরজার মাঝেই আবার মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। গতকাল িতনি মনোনয়ন জমা দেন। তারপরেই রেখা পাত্রর আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে সন্দেশখালির ধর্ষণের ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ করা হায়েছে। বিজেপি নেত্রী দাবি করেছেন পুলিশ জোর করে তাঁকে ধর্ষণের অভিযোগ প্রত্যাহার করতে বলেছিল।












Click it and Unblock the Notifications