Sandeshkhali: হঠাৎ তৎপরতা সন্দেশখালিতে, মোতায়েন বিশাল পুলিশ! কবে গ্রেফতার শেখ শাহজাহান?

Sandeshkhali Incident: এখনও খোঁজ নেই সন্দেশখালির 'বেতাজ বাদশা' শেখ শাহজাহানের! সোমবারই তাঁর গ্রেফতারিতে কোনও বাঁধা নেই বলে স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এই নির্দেশের পরেই শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে চাঞ্চল্যকর ইঙ্গিত দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়, আইনি জটিলতা কেটে গিয়েছে।

সাতদিনের মধ্যে এবার শেখ শাহজাহানকে গ্রেফতার করবে রাজ্য পুলিশ। যদিও তৃণমূল নেতার এহেন দাবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এর মধ্যেই সন্দেশখালিজুড়ে শুরু হয়েছে পুলিশের তরপরতা। আজ মঙ্গলবার সকাল থেকে সন্দেশখালির বিভিন্ন এলাকায় (Sandeshkhali Incident) বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Sandeshkhali Incident

গার্ড রেল দিয়ে ঘিরে রাখা রয়েছে বেশ কিছু এলাকা। ১৪৪ ধারা জারি থাকায় যে কোনও ধরনের জমায়েতের উপর পুলিশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি নতুন করে যাতে কোনও অশান্তি না ছড়িয়ে পড়ে সেজন্য পুলিশের তরফে বশেষ নজরদারি চালানো হচ্ছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও চলছে নজরদারি।

ঘটনার পরপর সন্দেশখালির বিভিন্ন অংশে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। আর সেই ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারি। বিশেষ করে রাতের অন্ধকারে কেউ বা কারা এলাকায় ঢুকছে কিনা সে বিষয়ে নজরদারি চালানো হচ্ছে বলে খবর। কিন্তু যাদের বিরুদ্ধে এত অভিযোগ সেই শেখ শাহজাহান এবং তাঁর ভাই সিরাজ কোথায়?

ঘটনার পর থেকেই খোঁজ নেই এই দুই তৃণমূল নেতার। ইতিমধ্যে শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন করেম এফআইআর দায়ের করা হয়েছে। যেখানে ভয় দেখানো, বাড়ি-ঘর ভাংচুর, লুঠ সহ একাধিক ধারা দেওয়া হয়েছে।

এমনকি পুলিশের ক্যাম্পেও সিরাজের বিরুদ্ধেও ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। জমি দখল থেকে শুরু করে মারধর, ভয় দেখানো সহ একাধিক অভিযোগ গ্রামের মানুষের। আর সেই তালিকা শুধু লম্বা হচ্ছে। এই অবস্থায় কবে গ্রেফতার হবেন শেখ শাহজাহান এবং তাঁর ভাই সিরাজ?

স্থানীয় পুলিশ প্রশাসনের দাবি, পুরো ঘটনার উপর নজর রাখা হচ্ছে। আইন মেনেই সব ব্যবস্থা নেওয়া হবে। তবে কেউ আইন ভাঙলে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে পুলিশের তরফে। বলে রাখা প্রয়োজন, সোমবার কলকাতা হাইকোর্ট শেখ শাহজাহান ইস্যুতে কড়া বার্তা দিয়েছে।

স্পষ্ট জানিয়ে দিয়েছে, তৃণমূল নেতাকে ধরতে কোনও বাঁধা নেই। এমনকি এই মামলায় রাজ্য পুলিশ, CBI, ED কেও মামলায় পার্টি করা হল। শেখ শাহজাহান কেও মামলায় পার্টি করা হল। হাই কোর্টের তরফ থেকে দুটি সংবাদপত্রে নোটিশ দিয়ে জানানো হবে যে তাকে মামলায় পার্টি করেছে কলকাতা হাইকোর্ট। ৪ মার্চ পরবর্তী শুনানি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+