Bhangar: রণক্ষেত্র ভাঙড়, আরাবুল ইসলামের গাড়ি ভাঙচুর, তৃণমূল নেতার ছেলের গাড়িতে মিলল বোমা
এখনও অশান্তি ভাঙড়। বোমাবাজির রাগ গিয়ে পড়ল তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামের উপরে। তৃণমূল নেতা গাড়ি ভাঙচুর করা হয়েছে। তাঁর ছেলের গাড়ির ড্যাশবোর্ডে মিলেছে বোমা। কোথা থেকে সেই বোমা এলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সকাল থেকে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। আইএসএফ প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ। আরাবুলের অনুগামীরা বিডিও অফিসে বসে তাঁদের প্রাণে মারার হুমকি দিচ্ছিল। তারপরেই শুরু হয় বোমাবাজি। মুড়িমুকির মতো বোমা পড়তে থাকে বিডিও অফিস থেকে ৫০০ মিটার দূরে।

বিডিও অফিসের সামনে ১ কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকার কারণে সেখানে কোনও অশান্তি হয়নি। কিন্তু এক কিলোমিটার পর থেকেই তুমুল বোমাবাজি শুরু হয়। আইএসএপের প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। এমনকী আইএসএফ কর্মীদের প্রাণে েমরে ফেলার হুমকি দিতে শুরু করে তৃণমূল কংগ্রেস। এই নিয়ে চরম অস্থিরতা তৈরি হয়েছে ভাঙড়ে।
আজ নওশাদ সিদ্দিকির নেতৃত্বে মনোনয়ন পত্র জমা দেওয়ার কথা ছিল আইএসএফ প্রার্থীদের। কিন্তু তারপরেই রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়। পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি এবং ইট ছোড়া হয় বলে অভিযোগ। এমনকী পুলিশকে লক্ষ্য করে কাচের বোতল ছোড়া হয়। পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই তৃণমূল কংগ্রেস বোমাবাজি করছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের।

পাল্টা প্রতিরোধ গড়তে ভাঙড়ে আইএসেফের কর্মীরাও বোমাবাজি এবং ইটবৃষ্টিরা। দোষারোপ পাল্টা দোষারোপ চলছে। পুলিশ এরিয়া ডোমিনেশন করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ভাঙড়ের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামের গাড়ি ভাঙচুর করা হয়। তাঁর েছলের গাড়িতেও ভাঙচুর চালায় আইএসএফ কর্মীরা। তাঁর ছেলের গাড়িতে বোমা পাওয়া গিয়েছে। আরাবুল ইসলামের ছেলের গাড়ির ড্যাশবোর্ডে মিলেছে বোমা।
কোথা থেকে সেই বোমা আরাবুল ইসলামের ছেলের গাড়িতে এলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই গাড়িতেই বোমা নিয়ে আসা হয়েছিল কিনা সেটাও নিয়েও জল্পনা শুরু হয়েছে। আরাবুল ইসলাম পাল্টা অভিযোগ করেছেন, তাঁরা শান্তিপূর্ণ নির্বাচন চান আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকি প্ররোচনা দিচ্ছে অশান্তির। আইএসএফ অশান্তি ছড়াচ্ছে, গুলি,বোমা নিয়ে এসে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন িতনি।
নওশাদ সিদ্দিকি অভিযোগ করেছেন আরাবুল ইসলামের ছেেল হাকিমুল ইসলামের গাড়িতেই বোমা মজুত করা হয়েছিল। সেখান থেকেই বোমা ছোড়া হয়েছে। পাল্টা নওশাদের অভিযোগ অস্বীকার করেছেন হাকিমুল ইসলাম। এখনও পর্যন্ত পরিস্থিতি শান্ত হয়নি। বোমাবাজি, ইটবৃষ্টি চলছে। তারমধ্যেই হচ্ছে মনোনয়ন জমা দেওয়ার কাজ।












Click it and Unblock the Notifications