Bhangar TMC Clash: ভাঙরে কোণঠাসা 'তাজা ছেলে', ছোড়া হল পাথর! মমতা-অভিষেকের দ্বারস্থ হচ্ছেন তৃণমূল বিধায়ক
Bhangar TMC Clash: তৃণমূল গোষ্ঠী কোন্দলে একেবারে রণক্ষেত্র ভাঙর! তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে আরাবুল ইসলাম দলীয় পতাকা উত্তোলন করতে যান। আর তা নিয়েই একেবারে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ব্যাপক ভাঙচুর করা হয় তৃণমূল নেতার গাড়ি। কার্যত কোনও রকমে এলাকা ছেড়ে পালালেন আরাবুল। পরে যদিও হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যে যা করার করে নিক।
অন্যদিকে বিধায়ক শওকত মোল্লা জানান, উনি তৃণমূলের কেউ নন। ইচ্ছাকৃত ভাবে এলাকাকে অশান্ত করা হচ্ছে। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তৃণমূল নেতা (Bhangar TMC Clash) ।

আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। সমস্ত ওয়ার্ডে যাতে তা পালন করা হয় সেই নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সেই মতো সকাল থেকেই রাজ্যের সর্বত্র তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে। সেই মতো ভাঙরের বিভিন্ন জায়গায় তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন কর্মসূচি নেওয়া হয়। আর তা নিয়ে সকাল থেকে শওকত মোল্লা এবং আরাবুল অনুগামীদের মধ্যে উত্তেজনা চলছিল।
কিন্তু আরাবুল পৌঁছানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে অভিযোগ। একে অপরকে টার্গেট করে কার্যত ইটবৃষ্টি শুরু হয়। এমনকি আরাবুল ইসলামের গাড়ি লক্ষ্য করে হামলা পর্যন্ত হয়। পাথর মেরে ভেঙে দেওয়া হয় সেই গাড়ি। যা নিয়ে একেবারে রনক্ষেত্রের চেহারা নেয় এলাকা। কার্যত কোনও রকমে এলাকা ছাড়েন ভাঙড়ের এক সময় প্রভাবশালী এই তৃণমূল নেতা। যদিও পরে ফের পতাকা তুলতে আসেন এবং তোলেন। ঘটনা নিয়ে পরিস্থিতি এতটাই রণক্ষেত্র আকার নেয় যে নামানো হয় র্যাফ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বলেও জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা। তিনি জানান, আরাবুল তৃণমূলের কোনও পদে নেই। ইচ্ছাকৃত ভাবে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।
তবে ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলেই দাবি করেছেন তৃণমূল নেতা। এমনকী পুরো ঘটনা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জানাবেন বলে জানিয়েছেন।
তবে এদিনের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়। বলে রাখা প্রয়োজন, আরাবুল এবং শওকতের মধ্যে সংঘাত দীর্ঘদিনের। সম্প্রতি সংঘাত আরও তীব্র আকার নিয়েছে। একটা সময় ভাঙরে তৃণমূলের 'তাজা ছেলে' আরাবুলের রাজ চললেও এখন নিজের গড়েই কোনঠাসা সে।












Click it and Unblock the Notifications