Bhangar Panchayat Nomination: চরম উত্তেজনা ভাঙড়ে, ISF প্রার্থীকে লক্ষ্য করে গুলি, বিডিও অফিসের সামনে বোমাবাজি

ফের অশান্ত ভাঙড়। বিডিও অফিসের সামনেই বোমাবাজি গুলি চালানোর অভিযোগ। আইএসএফ প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। এক আইএসএফ কর্মী গুলিতে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তুমুল অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে।

ভাঙড় ২ নম্বর বিডিও অফিসে ১ কিলোমিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকলেও তার বাইরে তুমুল অশান্তি তৈরি হয়েছে। মুড়ি-মুরকির মতো বোমা পড়ছে বলে অভিযোগ। ইতিমধ্যেই একজন আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। দোকানবাজার সব বন্ধ হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের হার্মাদরা বোমাবাজি চালাচ্ছে বলে অভিযোগ আইএসএফের।

Image of Bhangor Panchayet Nomination

তুমুল উত্তেজনা ভাঙড়ে। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি এবং বোমাবাজির অভিযোগ। তুমুল উত্তেজনা তৈরি হয়েছে ভাঙড়ে। কাঁদানে গ্যাসের শেল ফাটাচ্ছে পুলিশ। রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা এলাকা। পুলিশকে লক্ষ্য করে পাল্টা বোমাবাজি এবং ইটবৃষ্টি করা হচ্ছে। পর্যাপ্ত পুলিশবাহিনী নেই ভাঙড়ে। ইতিমধ্যেই ব়্যাফ নামানো হয়েছে। বিডিও অফিস ঘিরে রাখা হয়েছে।

বোমাবাজির জেরে পুলিশ পিছু হঠেছে। বিডিও অফিসের সামনে থেকে কাঁদানে গ্যাসের শেল নিয়ে যাওয়া হচ্ছে। এখনও মু়ড়ি-মুড়কির মতো বোমাবাজি চলছে। এই ঘটনার নেপথ্যে তৃণমূল কংগ্রেস রয়েছে বলে অভিযোগ আইএসএফের। ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে ভাঙড়ে। মনোনয়ন জমার দিনেই যদি এই ধরনের বোমাবাজি হয় তাহলে ভোটের দিন কি হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।

Image of Bhangor Panchayet Nomination

বিডিও অফিসের ১ কিলোমিটারের মধ্যে কোনও ঘটনা না ঘটলেও বিডিও অফিসের ৫০০ মিটারের মধ্যে বোমাবাড়ি চলছে। মুড়ি-মুরকির মতো বোমাবাজি হচ্ছে। পুলিশকে টার্গেট করে বোমা ছোড়া হচ্ছে। তৃণমূলের কর্মীরাই বোমাবাজি করছে বলে অভিযোগ। এমনকী উঠে আসছে আরাবুল হোসেনের নামও। আইএসএফের অভিযোগ পুলিশ জোর করে তাঁদের কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

আইএসএফের কর্মীরা অভিযোগ করেেছন শাসক দলের কর্মীরা মোবাবাজি করছে আর তাঁদের লোকেদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ। পুলিশ সামনে দাঁড়িয়ে রয়েছে তার সামনেই বোমাবাজি হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে ভাঙড়ে। এদিকে আজই আইএসএফ প্রার্থীদের নিয়ে মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার কথা নওশাল সিদ্দিকির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+