ভাঙড়, কুলতলি এলাকায় রাতভর বিবাদ, কোথাও আক্রান্ত তৃণমূল, বিজেপি, আইএসএফ
ভোট পরবর্তী হিংসা পিছু ছাড়ছে না বাংলার। সপ্তম দফার ভোটের শুরু থেকেই ভাঙড়ে ঝামেলা চলছে তৃণমূল ও আইএসএফের মধ্যে৷ রবিবার রাতেও সেই ঝামেলা চলল। রাতভর রাজনৈতিক বিবাদের খবর এল ভাঙড় ও দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকা থেকে।
দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতেই ভোট পরবর্তী হিংসার খবর পাওয়া যাচ্ছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকা তো বটেই। এমনকী কলকাতাতেও একাধিক এলাকা থেকে ঝামেলা, বিবাদ, রক্তপাতের খবর এসেছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী থাকার পরেও এইসব ঘটনা দেখা যাচ্ছে।

ভাঙড়ে আইএসএফ বনাম তৃণমূল লড়াই চলছেই। রবিবারও গোটা রাত জুড়ে এই হামলার ঘটনা দেখা যায়। ভাঙড়ের কাশীপুর থানার মাঝেরআইট এলাকায় রাতভর অশান্তি চলেছে। তৃণমূল ও আইএসএফ একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। দুই তৃণমূল কর্মীকে এলাকায় বেধড়ক মারধর করা হয়েছে। অভিযোগ স্বীকার করেনি আইএসএফ।
তৃণমূলের বাইক বাহিনী এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। কয়েশোকে বাইক গতকাল রাতে এলাকায় ঘুরেছে। মারধর করেছে। বাসিন্দাদের ভয় দেখিয়েছে। বোমাবাজির সময় ওই দুই তৃণমূল কর্মী জখম হয়েছেন। পালটা অভিযোগ আইএসএফের।
কুলতলি এলাকাতেও গন্ডগোলের খবর পাওয়া গিয়েছে। এখানে তৃণমূলের সঙ্গে বিজেপির বিবাদের খবর এসেছে। বাড়িতে ঢুকে বিজেপির লোকজন মারধর করেছে। মহিলাদের মারা হয়েছে। এই অভিযোগ তৃণমূলের থেকে উঠেছে। বিজেপি এই কথা মানতে চায়নি। তৃণমূল এলাকায় ঢুকে হামলা চালাচ্ছে। পালটা অভিযোগ গেরুয়া শিবিরের।
হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের একাধিক জায়গায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে। কোথাও বোমাবাজি আবার কোথাও মারধরের ঘটনা সামনে আসছে। খাস কলকাতাতেও তৃণমূল,বিজেপির বিবাদ সামনে আসছে৷ বিজেপির নির্বাচনী এজেন্টদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ।
আগামী কাল চার জুন লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ। ভোট গণনার আগের দিন আরও কড়া নজরদারি থাকছে। রাজ্যে ভোটের পরও কেন্দ্রীয় বাহিনী থাকবে। এই কথা নির্বাচন কমিশনের থেকে জানানো হয়েছে৷ পরিস্থিতি আগামী দিনে কোন দিকে গড়ায়? সেই দিকে নজর রাখা হচ্ছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications