Bhangar: কেন অশান্তি মনোনয়নে, কীভাবে আক্রান্ত পুলিশ? জেলা শাসককে ফোন নির্বাচন কমিশনের

পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমাকে কেন্দ্র করে রণক্ষেত্র ভাঙড়। বিডিও অফিসের কাছেই মুড়িমুড়কির মতো বোমাবাজি। আক্রান্ত পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসককে ফোন করল নির্বাচন কমিশন। কেন এই ঘটনা ঘটল ভাঙড়ে তা নিয়ে জেলা শাসকের কাছে জানতে েচয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

ভাঙড়ের পরিস্থিতি অবিলম্বে শান্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ভাঙড়ে এখনও পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি, ইটবৃষ্টি এবং বোমাবাজির অভিযোগ। আক্রান্ত হয়েছে কাশীপুর থানার পুলিশ অফিসার। তাঁকে লক্ষ্য করে কাঁচের বোতল ছুড়ে মারা হয় বলে অভিযোগ। আইএসএফ কর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

image of Bhangor

কাশীপুর থানার এসআইকে লক্ষ্য করে বোমাবাজি করা হয় তাঁর হাতে আঘাত লেগেছে। শুধু কাশীপুর থানার আই নন একাধিক পুলিশকর্মী আহত হয়েছেন। প্রকাশ্যে বোমাবাজি চলছে ভাঙড়ে। ইতিমধ্যেই এক আইএসএফ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ। একজন আইএ সএফ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। মিথ্যে অভিযোগ দিয়ে পুলিশ গ্রেফতার করছে বলে অভিযোগ।

bomb blast in Bhangor

দফায় দফায় বোমাবাজিতে রণক্ষেত্র হয়ে উঠেছে ভাঙড়। বিডিও অফিসের ১ কিলোমিটার পর থেকেই ঘন ঘন বোমাবাজির অভিযোগ। মুড়ি মুরকির মতো বোমা পড়ছে ভাঙড়ে বিডিও অফিসের সামনে। তার সঙ্গে গুলি ইটবৃষ্টি বোতল বৃষ্টি হয়ে চলেছে। চরম অগ্নিগর্ভ হয়ে উঠেছে ভাঙড়ের পরিস্থিতি। সেই পরিস্থিতি মোকাবিলার মতো পর্যাপ্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে নেই। কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না পুলিশ।

bomb blast in Bhangor

এই নিয়ে তুমুল অশান্তি তৈরি হয়েছে ভাঙড়ে। দফায় দফায় বোমাবাজি চলছে ভাঙড়ে। বিডিও অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না আইএসএফের প্রার্থীদের। আজ বিডিও অফিসে মিছিল করে গিয়ে দলীয় প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল নওশাদ সিদ্দিকির। কিন্তু িতনি ভাঙড়ে পৌঁছনোর আগেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। দফায় দফায় বোমাবাজিতে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+