Bengal Panchayat Election 2023: তৃণমূল জয়ী প্রার্থীকে গুলি করে কুপিয়ে খুন, উত্তেজনা মগরাহাটে

West Bengal Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের কয়েকদিন কেটে গিয়েছে! এখনও ভোট সন্ত্রাস অব্যাহত। রাতের অন্ধকারে তৃণমূল জয়ী প্রার্থীকে গুলি করে কুপিয়ে খুন। মৃতের নাম মৈমুর ঘরামি বলে জানা গিয়েছে। শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পূর্ব গ্রাম পঞ্চায়েতের অর্জুনপুর এলাকায়।

ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও এক। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় শাজাহান মোল্লা নামে ওই ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পর থেকেই ব্যাপক উত্তেজনা এলাকায়।

তৃণমূল জয়ী প্রার্থীকে গুলি করে কুপিয়ে খুন

যদিও ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। করা হয়েছে পুলিশ ক্যাম্প। কিন্তু তৃণমূল নেতার মৃত্যুর ঘটনার পর থেকেই থমথমে গোটা এলাকা। ক্ষোভে ফুঁসছে মানুষ। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, মৃত মৈমুর ঘরামি মগরাহাট পূর্ব গ্রাম পঞ্চায়েতের অর্জুনপুরে তৃণমূলের জয়ী প্রার্থী। অন্যান্য দিনের মতোই শুক্রবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। হবঠাত করেই বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই মৈমুর ঘরামিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা।

এমনকি মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় বলেও অভিযোগ। মৈমুর ঘরামির চিৎকার শুনে ছুটে আসেন শাজাহান মোল্লা নামে স্থানীয় এক ব্যক্তি। তাঁকে লক্ষ্য করেও দুষ্কৃতীরা গুলি চালায় বলেও জানা গিয়েছে।

ঘটনার পরেই দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার পরেই মৈমুরকে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় শাজাহান মোল্লা চিকিৎসাধীন।

খবর পেয়েই রাতেই ঘটনাস্থলে পৌছয় বিশাল পুলিশ বাহিনী। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। অন্যদিকে নাকাশিপাড়াতেও ভোট সন্ত্রাসের খবর। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

তৃণমূলের অভিযোগ, এই ঘটনার সঙ্গে যুক্ত বিজেপি। এলাকায় সন্ত্রাস তৈরি করতেই এই ধরনের কাজ করছে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। যদিও এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই বলেই দাবি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+