Sandeshkhali: 'কথা না বলে কাজ করুন', সন্দেশখালিকাণ্ডের পর শাসক দলের নেতাদের বার্তা রাজ্যপালের
অশান্তি কিছুতেই থামছে না সন্দেশখালিতে। গতকালও তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। সন্দেশখালির তৃণমূল কংগ্রেস নেতাদের অত্যাচারে ফুঁসে উঠেছে গোটা গ্রাম। এই পরিস্থিতিতে রাজনৈতিক নেতাদের কাজ করার পরামর্শ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
তিিন পরামর্শ দিয়ে বলেছেন শাসক দলের নেতারা যদি কাজ করতেন সাধারণ মানুষের জন্য তাহলে এই পরিস্থিতি তৈরি হত না। শাসক দলের নেতারা কাজ করেননি বলেই সন্দেশখালির মানুষ রাস্তায় নেমেছেন। নেতারা কাজ করলে সন্দেশখালির এই অবস্থা হতো না।

সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখ এবং তাঁর দলবলের অত্যাচারের প্রতিবাদে রাস্তায় নেমেছে গ্রামের মহিলারা। শেখ শাহজাহান এবং তাঁর দলবল বিঘের পর বিঘে জমি দখল করে নিয়েছে নিরিহ গ্রামবাসীদের।
গ্রামের মহিলারা রাস্তায় লাঠি-ঝাঁটা নিয়ে নেমে পড়েছিলেন। তারপরেই ১৪৪ ধারা জারি করা হয় সন্দেশখািলতে। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন গ্রামবাসীরা।
তাঁরা অভিযোগ করেছেন শাহজাহান শেখ এবং তাঁর দলবলের বিরুদ্ধে বারবার অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি। উল্টে পুলিশ তাঁেদর শাহজাহানদের কাছেই পাঠিয়ে দিতেন বলে রাজ্যপালের কাছেও অভিযোগ জানিয়েছিলেন সন্দেশখালির বাসিন্দারা। রাজ্যপালের হাতে রাখি পরিয়ে দিয়েছেন সন্দেশখালির মা-বোনেরা। রাজ্যপাল তাঁদের সুরক্ষার আশ্বাস দিয়েছেন।
সন্দেশখালি ঘুরে সরাসরি দিল্লিতে চলে গিয়েছিলেন রাজ্যপাল। সেখানে গিয়ে রিপোর্ট দিয়েছেন তিনি। তবে কি রিপোর্ট তিনি দিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। তবে দিল্লি থেকে ফিরে রাজ্যপাল শাসক দলের নেতাদের বার্তা দিয়েছেন বেশি কথা না বলে কাজ করুন। অর্থাৎ সাধারণ মানুষের জন্য কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। কারণ সন্দেশখালিতে শান্তি ফেরানো আগে জরুরি।
প্রসঙ্গত উল্লেখ্য গতকাল থেকে ফের উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালি। শাহজাহান শেখের পরিবারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে রাস্তায় নেমেছেন গ্রামের মহিলারা। গতকাল েথকে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে সন্দেশখালিতে। তারপরেই নতুন করে একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications