গুটখার থুতুতে বাংলার লোহায় জং ধরবে না, তীব্র আক্রমণ অভিষেকের

মে মাসে জয় শ্রী রাম বলবেন মমতাও! উত্তরবঙ্গে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনটাই তোপ দাগেন অমিত শাহ। দক্ষিণবঙ্গে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পালটা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু পালটা দেওয়া নয়, একবারে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী ভাইপো। আর একই সঙ্গে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে তীব্র আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বহিতাগত ইস্যুতে তীব্র আক্রমণ করেন তিনি।

বহিরাগতদের বাংলা থেকে বিতাড়িত করার লড়াই

বহিরাগতদের বাংলা থেকে বিতাড়িত করার লড়াই

বাংলার বিধানসভা নির্বাচন বিজেপির কাছে প্রেস্টিজিয়াস ফাইট। বাংলায় ঘাঁটি গেড়েছে বিজেপির কেন্দ্রীয় নেতারা। সভা থেকেই সেই সমস্ত নেতাদের নাম ধরে আক্রমণ করেন অভিষেক। বলেন, ‌অমিত শাহ বহিরাগত, দিলীপ ঘোষ গুন্ডা, কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত, রাজনাথ সিং বহিরাগত।'‌ কেন বহিরাগত তাঁরা?‌ অভিষেক সভায় আক্রমণের সুরে বললেন, '‌আমফানে ঘূর্ণিঝড়ের সময় তো এদের কাউকে বাংলায় দেখা যায়নি!‌'‌ বহিরাগত নেতাদের গুটখার থুতুতে বাংলার লোহায় জং ধরবে না- এ কথা তুলে ধরে এদিন বিজেপির কেন্দ্রীয় নেতাদের নজিরবিহীন আক্রমণ করেন তৃণমূল যুব সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, '‌এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লড়াই নয়। বহিরাগতদের বাংলা থেকে বিতাড়িত করার লড়াই। উত্তরপ্রদেশ-সহ অন্য রাজ্যের সব বহিরাগত নেতাদের গুটখার থুতুতে বাংলার লোহায় জং ধরবে না। ওরা আসবে, খাওয়া-দাওয়া করবে, মে মাসে রেজাল্ট বেরোবে আবার সবকটাকে প্যাক করে গুজরাট আর উত্তরপ্রদেশে পাঠিয়ে দেবে বাংলার মানুষ।'‌

জয় সিয়া রাম বলিয়ে ছাড়ব

জয় সিয়া রাম বলিয়ে ছাড়ব

সামনেই ভোট। আর বিধানসভা ভোটের আগে রাজ্যের রাজনীতিতে জড়িয়ে গিয়েছে রাম নাম। বিশেষ করে ভিক্টোরিয়ার ঘটনার পর থেকেই রাজনীতিতে জড়িয়ে রাম নাম। কেন রাম নামে আপত্তি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের? তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য নেতারা। সে পথে হেঁটে নেত্রীকে আক্রমণ কেন্দ্রীয় নেতাদের মুখেও। সম্প্রতি হলদিয়াতে দাঁড়িয়ে মোদী মন্তব্য করেন, এবার ভোটে মমতাকে রাম-কার্ড দেখাবে বাংলার মানুষ। সে পথে হেঁটেই উত্তরবঙ্গে দাঁড়িয়ে শাহ বলেন, ভোট শেষ হওয়ার আগেই জয় শ্রী রাম বলতে শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিজেপি নেতাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক। সাংসদ বলেন,'যদি বাপের বেটা হই, ভোট শেষ হওয়ার আগে তোমাদের দিয়ে জয় সিয়া রাম বলিয়ে ছাড়ব।'

আগে সীতা পরে রাম

আগে সীতা পরে রাম

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপি নেতাদের উদ্দেশ্যে বলেন, 'জয় শ্রী রাম না বলে জয় সিয়া রাম বলুন। আগে সীতা পরে রাম। বলার ক্ষমতা আছে? প্রতিটি সভায় বলুন দেখি। বিজেপি নেতাদের চ্যালেঞ্জ করছি, জয় সিয়া রাম বলে সভা শুরু করুন। ওরা তা করবে না বলে বিজেপি নেতাদের উদ্দেশ্যে একেবারে কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন বিজেপি নেতারা তা বলে না সে বিষয়ে ব্যাখ্যাও দেন তিনি। বলেন, ওরা মহিলাদের সম্মান দেয় না।' তবে ভোট শেষ হওয়ার আগেই খেলা ঘুরবে বলে হুঁশিয়ারি অভিষেকের মুখে। বলেন, সিয়া রামও বলবে মহিলাদের সম্মানও করবে।

জয় সিয়া রাম' বলে জবাব দিয়েছিলেন তৃণমূল নেত্রী

জয় সিয়া রাম' বলে জবাব দিয়েছিলেন তৃণমূল নেত্রী

যেদিন উত্তরবঙ্গে দাঁড়িয়ে শ্রী রাম ইস্যুতে তৃণমূল নেত্রীকে আক্রমণ শানিয়ে ছিলেন অমিত শাহ, সেদিনই কলকাতায় সিয়া রাম ইস্যুতে জবাব দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, আমরা জয় সিয়া রাম বলি। মানে সীতা ও রাম।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+