করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন মন্দিরবাজার ব্লকের বিডিও

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন মন্দিরবাজার ব্লকের বিডিও

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার সৈয়দ আহমেদ। বয়স হয়েছিল ৫২ বছর। মৃত আধিকারিক সৈয়দ আহমেদের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত এক সপ্তাহ আগে করোণা উপসর্গ দেখা যায় তাঁর শরীরে। জ্বর, মাথা ব্যথা, সর্দি কাশি নিয়ে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি হন তিনি। একসাথে ধরে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার মারা যান তিনি।

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন মন্দিরবাজার ব্লকের বিডিও

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে ও মন্দিরবাজার ব্লকে। একাধিক অসুবিধায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এর আগে তিনি কর্মরত ছিলেন উত্তর 24 পরগনার মিনাখা ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার পদেই। গত কয়েক মাস আগে মন্দিরবাজার বিডিও হিসেবে দায়িত্ব নেন।

তার ছেলে আমিন আহমেদ জানান, করণাতে প্রথম সারির যোদ্ধা ছিলেন তাঁর বাবা সৈয়দ আহমেদ। পরিযায়ী শ্রমিক যখন ফিরে আসে সেই সময় তিনি প্রথম সারিতে থেকে সমস্ত কিছু কাজ করেছিলেন। খুবই ভালো মানুষ ছিলেন তিনি। আমরা একজন যোদ্ধাকে হারালাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে শোক জ্ঞাপন করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+