Basirhat: গুরুতর অসুস্থ বসিরহাটের তৃণমূল প্রার্থী, ভর্তি হাসপাতালে

শিয়রে ভোট তার মধ্যে সংকটে বসিরহাট কেন্দ্র। বসিরাটের বিজেপি প্রার্থী হাজি নুরুল ইসলাম গুরুতর অসুস্থ। তাঁর শরীরের অবস্থা এতোটাই খারাপ যে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে তাঁকে।

জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তাঁকে। হাসপাতালে গিয়ে জানা যায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। তারপরেই তাঁকে হাসপাতালে আইসিইউকে ভর্তি করা হয়। কয়েকদিন আগে টাকিতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তৃণমূল কংগ্রেস প্রার্থী।

Haji Hurul Islam
Photo Credit: Facebook

বসিরহাট এবার হইভোল্টেজ কেন্দ্র। গতবার এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল অভিনেত্রী নুসরত জাহানকে। কিন্তু এবার আর অভিনয় জগতের কেউ নয় একেবারে ভূমিপুত্রেই ভরসা রেখেছে দল। কারণ সেই সন্দেসখালি। সন্দেশখালি কাণ্ডের পর আর বাইরের কাউকে প্রার্থী করতে সাহস দেখায়নি শাসকদল। সেকারণে হাজি নুরুল ইসলামের উপরেই ভসরা রেখেছেন তাঁরা।

এবারে সন্দেশখালিকাণ্ডকে হাতিয়ার করে ময়দানে নেমেছে বিজেপিও। শাহজাহান শেখদের বিরুদ্ধে আন্দোলনের পর এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে রেখা পাত্রকে। সন্দেশখালি গ্রামের সাধারণ ঘরের বধূ রেখা পাত্র। তাঁকে লোকসভা ভোটে প্রার্থী করা এক প্রকার বিজেপির মাস্টারস্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহল। শাহজাহান শেখদের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলে সুর চড়িয়েছিলেন রেখা পাত্র।

কাজেই গ্রামের বধূর সমর্থন বেশি থাকবে তাতে সন্দেহ নেই। কিন্তু রেখাকে প্রার্থী করার পরে মাঝে বিদ্রোহী হয়ে উঠেছিলেন অনেকেই। পুরোটাই শাসক দলের পরিকল্পনা বলে অভিযোগ করেছিলেন বিজেপি নেতারা। তারপরে প্রধানমন্ত্রী মোদী ফোনে কথা বলেন রেখা পাত্রের সঙ্গে। সেখানেই তিনি জয়ের বার্তা দিয়েছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য কয়েক দিন আগে বিজেপি প্রার্থী রেখা পাত্রও অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকেও হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তারপরে সুস্থ হয়ে সন্দেশখালিতে ফিরে আসেন তিনি। প্রচণ্ড গরমের কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। আগামী ১ জুন বসিরহাটে ভোট। এখনও হাতে একমাসের বেশি সময় রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+