যেকোনও সময় খুন হতে পারেন, নিরাপত্তা বাড়ানোর আবেদন বাসন্তীর তৃণমূল বিধায়কের
যেকোনও সময় খুন হতে পারেন, নিরাপত্তা বাড়ানোর আবেদন বাসন্তীর তৃণমূল বিধায়কের
কাজ করতে গিয়ে আসছে একের পর এক হুমকি। তড়িঘড়ি তাই বাড়তি নিরাপত্তা চাইলেন বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল। তিনি দাবি করেছেন কাজের জন্য জেলার একাধিক জায়গায় ঘুরতে হচ্ছে তাঁকে। অন্যায় দেখেই তিনি তার প্রতিবাদ করেন। এই নিয়ে গত কয়েকদিন ধরে তাঁর কাছে নানা রকম হুমকি আসতে শুরু করেছে। তাতেই প্রাণ নাশের শঙ্কা প্রকাশ করেছেন শ্যামল মণ্ডল। অবিলম্বে বাড়তি নিরাপত্তা দেওয়া হোক দাবি করে চিঠি দিয়েছেন তিনি।

প্রাণ নাশের শঙ্কা প্রকাশ বিধায়কের
একুশের ভোটে তৃণমূলের জয় হয়েছে ঠিকই কিন্তু পুরভোটে পর থেকেই শাসক দলের অন্দরে অশান্তি মাথাচারা দিয়ে উঠেছে। উত্তর ২৪ পরগনা থেকে বীরভূম একাধিক জায়গায় খুন হয়েছেন শাসক দলের নেতারা। এবার প্রাণ নাশের আশঙ্কায় ভুগছেন বাসন্তীর বিধায়ক। শ্যামল মণ্ডল দাবি করেছেন সরকারি কাজের জন্য তাঁকে দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় ঘুরতে হচ্ছে। সেখানে দুর্নীতি দেখলেই তিনি থানায় অভিযোগ জানাচ্ছেন, প্রতিবাদ করছেন। তার জেরেই তাঁর কাছে একের পর এক হুমকি ফোন আসতে শুরু করেছে। যেকোনও দিন তাঁকে খুন করা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিধায়ক।

চাইলেন বাড়তি নিরাপত্তা
বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল দাবি করেছেন,কিছু তোলাবাজ, মাফিয়া এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন তিনি।পুলিশ তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে শুরুও করেছে। তার জেরেই একের পর এক হুমকি ফোন আসতে শুরু করেছে তাঁর কাছে। তাতেই প্রাণ নাশের শঙ্কায় ভুগছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী গোটা রাজ্যে বোমা-গুলি অস্ত্র উদ্ধারের জন্য পুলিশে নির্দেশ দিয়েছিল। তারপরেই বিধায়ক নিজের এলাকায় অস্ত্র পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়ছিলেন।

খুন একাধিক নেতা
পুরভোটের পর থেকে রাজ্যে একের পর এক তৃণমূল নেতা খুন হচ্ছেন। পাণিহাটির কাউন্সিলর খুন হয়েছেন প্রকাশ্যে রাস্তায়। গুলি করে তাঁকে হত্যা করে দুষ্কৃতিরা। তারপরেই আবার বীরভূমের রামপুরহাটে খুন তৃণমূল কংগ্রেস নেতা ভাদু শেখ। ভাদু শেখের মৃত্যুর পরের দিনই বগটুইয়ে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে। ৯ জনকে পুড়িয়ে হত্যা করা হয়। এই মামলার সিবিআই দন্ত শুরু হয়েছে। অন্যদিকে পুরুলিয়ার ঝালদায় আবার খুন হয়েছেন কংগ্রেস কাউন্সিলর ভাদু শেখ। এই ঘটনায় শাসক দলের হাত রয়েছে বলে দাবি পরিবারের।

জঙ্গলমহলে মাওবাদী সংক্রিয়তা
এদিকে আবার জঙ্গলমহলে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। সেখানে দিনের পর দিন মাওবাদী পোস্টার পড়ছে। তাতে শাসক দলের নেতাদের খুনের হুমকি দেওয়া হয়েেছ। বনধের প্রতিবাদ করলে মৃত্যুদণ্ড দেওয়া হবে বলে পোস্টারে লেখা হচ্ছে। সেই সঙ্গে শাসক দলের নেতাদের গণআদালতে বিচার হবে বলেও লেখা হচ্ছে।তারপর থেকেই জঙ্গলমহলের একাধিক নেতা পুলিশ সুপারের কাছে চিঠি লিখে বাড়তি নিরাপত্তা চেেয়ছেন।জঙ্গলমহলে জারি করা হয়েছে হাই অ্যালার্ট।












Click it and Unblock the Notifications