শ্রদ্ধা খুনের ছায়া বারুইপুরে! প্রাক্তন নৌকর্মীর দেহ টুকরো করে কাটার অভিযোগ স্ত্রী-ছেলের বিরুদ্ধে

দিল্লির শ্রদ্ধা খুনের ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ! আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের একই ঘটনার পুনরাবৃত্তি। তবে এবার ঘটনাস্থল বারুইপুর থানার মল্লিকপুর রোড। প্রাক্তন নৌসেনা কর্মীর দেহ অন্তত পাঁচ টুকরো করে ফেলা হল পুকুর এব

দিল্লির শ্রদ্ধা খুনের ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ! আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের একই ঘটনার পুনরাবৃত্তি। তবে এবার ঘটনাস্থল বারুইপুর থানার মল্লিকপুর রোড। প্রাক্তন নৌসেনা কর্মীর দেহ অন্তত পাঁচ টুকরো করে ফেলা হল পুকুর এবং স্থানীয় জঙ্গলে। আর সেই ঘটনায় যদিও বড় সাফল্য বারুইপুর পুলিশের।

শ্রদ্ধা খুনের ঘটনার রেশ বাংলাতেও!

ইতিমধ্যে ঘটনায় ইতিমধ্যে নৌসেনা কর্মীর স্ত্রী এবং ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। অশান্তির কারণেই এই ঘটনা বলে ইতিমধ্যে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে বলে জানা যাচ্ছে। তবে দিল্লির শ্রদ্ধা খুনে যখন উত্তাল দেশ সেই সময়েই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। ঘটনার নৈপথ্যে কি কারণ তা জানতে ইতিমধ্যে ধৃতদের জেরা করছে পুলিশ।

শুধু তাই নয়, বচসা নাকি অন্য কোনও কারণ তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। জানা যায়, গিত কয়েকদিন আগেই ওই নৌসেনা কর্মী নিখোঁজ বলে স্থানীয় পুলিশে অভিযোগ দায়ের হয়। আর এরপরেই পুলিশের তরফে শুরু হয় তৎপরতা। জানা যাচ্ছে, গত ১৪ই নভেম্বর থেকে প্রাক্তন ওই সেনা কর্মী নিখোঁজ ছিলেন বলে জানা যাচ্ছে।

আর এরপরেই রহস্যজনক ভাবে ওই ব্যক্তির দুটি কাঁটা হাত উদ্ধার করে পুলিশ। আর এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য তৈরি হয়। একেবারে গভীরে গিয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পরে দেহের আরও কিছু অংশ উদ্ধার করে পুলিশ। আর এরপরেই দফায় দফায় নৌসেনা কর্মীর স্ত্রী এবং ছেলেকে জেরা করেন তদন্তকারীরা। দীর্ঘ জেরাতেই তাঁরা ভেঙে পড়ে বলে পুলিশ সূত্রে খবর।

শুধু তাই নয়, ঘটনার দায় স্বীকার করেছে বলেও জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, পারিবারিক বেশ কিছু সমস্যা চলছিল তাঁদের। এমনকি ছেলেটি পলিটেকনিক নিয়ে পড়াশুনাও করছে। সম্ভবত ফি নিয়ে সমস্যার সূত্রপাত। আর এরপরেই অশান্তি আর তা থেকে ছেলেটি গলা টিপে ওই ব্যক্তিকে খুন বলে বলে অভিযোগ। পরে ওই ব্যক্তির স্ত্রী এবং ছেলে মিলে করাত দেহটি পাঁচ টুকরো করে বলে অভিযোগ।

আর এরপরেই অন্তত বাড়ি থেকে ৭০০ মিটার দূরে থাকা পুকুর এবং জঙ্গলে দেহগুলি অভিযুক্ত ছেলে ফেলে আসে বলেও চাঞ্চল্যকর তথ্য পুলিস জানতে পেরেছে। স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তি প্রায় মদ্যপান করতেন। আর তা থেকে অশান্তি লেগেই থাকত বলেও দাবি স্থানীয় মানুষজনের। তবে এই ঘটনাতে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+