Lok Sabha Election Results 2024: হার স্বীকার করেও হুঁশিয়ারি অর্জুনের, শুভেন্দুকে ধন্যবাদ জানালেন পার্থ ভৌমিক
অর্জুনের গড় আর অর্জুনের রইল না। দলবদলের খেলায় হার মানতে হল তাঁকে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের কাছে হার মানলেন অর্জুন সিং। নিজেই সাংবাদিকদের কাছে হার স্বীকার করে নিয়েছেন তিনি। যদিও গণনােত তৃণমূল কংগ্রেস প্রার্থী কারচুপি করেছে বলে অভিযোগ করেছেন তিনি।
গত লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতেছিলেন অর্জুন সিং। তারপরে আবার ২১-র বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। কিন্তু ২০২৪-র লোকসভা ভোটে ব্যারাকপুর কেন্দ্রে তাঁকে টিকিট দেয়নি শাসক দল। তাতে অভিমানী হয়ে ফের ফুল বদল করেন অর্জুন। বিজেপিতে যোগ দেওয়ার পরেই তাঁকে ব্যারাকপুর কেন্দ্রের টিকিট দেওয়া হয়।

কিন্তু তৃণমূল কংগ্রেস আগে থেকেই পরিকল্পনা করে পার্থ ভৌমিককে প্রার্থী করেছিলেন ব্যারাকপুর কেন্দ্রে। ভোটের প্রচারের প্রথম দিন থেকেই পার্থ ভৌমিককে আক্রমণে বিঁধেছেন অর্জুন। অভিষেক ঘনিষ্ঠ নেতা পার্থ ভৌমিক কিন্তু অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে অর্জুনের গড়ে প্রচার চালিয়েছেন। ভোটের দিনও অর্জুন সিংকে একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। অপেক্ষাকৃত হালকা মেজাজে দেখা গিয়েছিল পার্থ ভৌমিককে।
ভোেটর দিন তৃণমূল কংগ্রেস প্রার্থীর এই হালকা মেজাজে থাকার আসল কারণ স্পষ্ট হল ফলাফল প্রকাশের দিন। সকাল থেকেই ব্যারাকপুরের সুরেন্দ্র নাথ কলেজে ভোট গননাস্থলে অশান্তি দেখা গিয়েছিল। বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের স্লোগান-পাল্টা স্লোগানে গরম হয়ে উঠেছিল পরিবেশ। পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছিল। পার্থ ভৌমিককে এদিন বেশ ঠান্ডা মেজাজেই দেখা গিয়েছিল।
বেলা শেষে স্পষ্ট হল পার্থ ভৌমিকের এই ঠান্ডা মেজাজের কারণ। প্রথমে পোস্টাল ব্যালট গননায় এগিয়ে গিয়েছিলেন অর্জুন সিং। পরে লিড নেন পার্থ ভৌমিক। সেই ব্যবধান ক্রমশ বেড়েছে কমেনি। গণনা শেষ হওয়ার আগেই শেষে হাল ছেড়ে দিয়ে কার্যত হার স্বীকার করে নেন অর্জুন সিং। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন হারলেও তিনি ময়দান ছেড়ে পালাবেন না।
এদিকে পার্থ ভৌমিক একেবারে কুল কুল মেজাজেই অর্জুনের হুঁশিয়ারির জবাব দিয়েছেন। তিনি উল্টে শুভেন্দু অধিকারীকে তাঁর জয়ের জন্য ধন্যবাদ জানিয়েছেন। কারণ শুভেন্দু অধিকারী অর্জুন সিংকে প্রার্থী না করলে তিনি জিততে পারতেন না । পার্থ ভৌমিক বিজেপিকে নিশানা করে বলেছেন ভূমি পুত্রদের মর্যাদা দেয়না বিজেপি সেকারণেই বাংলায় এই ফল হয়েছে গেরুয়া শিবিরের।












Click it and Unblock the Notifications