বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাসভবন ঘিরে ব্যারাকপুরে উদ্যোগ পুর প্রশাসকের

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাসভবন ঘিরে ব্যারাকপুরে উদ্যোগ পুর প্রশাসকের

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্রবধূ মিতা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় পোস্টের জেরে পরিস্থিতি খতিয়ে দেখতে হাজির ব্যারাকপুরের পুরো প্রশাসক। খুব শীগগির বাড়ি সংস্কারের আশ্বাস দিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটি পরিদর্শনে আসেন বারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস। উত্তমবাবুর সঙ্গে ছিলেন পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য সুপ্রভাত ঘোষ ও পৌরসভার অন্যান্য ইঞ্জিনিয়াররা।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাসভবন ঘিরে ব্যারাকপুরে উদ্যোগ পুর প্রশাসকের

এলাকা পরিদর্শনে গিয়ে, উত্তম দাস কথা বলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্রবধূ মিত্রা বন্দ্যোপাধ্যায় ও পৌত্র তথাগত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তথাগতবাবু পৌরসভার প্রশাসক উত্তম দাস ও অন্যান্যদের তাদের বাড়ির ক্ষতিগ্রস্ত অংশগুলি ঘুরিয়ে দেখান।

কিন্তু এর পরেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের ভর্ৎসনার শিকার হন পৌর প্রশাসক। পরিবারের অভিযোগ, 'আমরা চূড়ান্ত আতঙ্কে দিন কাটাচ্ছি। বাড়ির অধিকাংশ দেওয়ালে ফাটল ধরেছে। যখনই পৌরসভার প্রজেক্টের কাজ হয়, আমাদের বাড়িটি কাঁপতে থাকে। আমরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি না। মনে আতঙ্ক কাজ করে যে কোন সময় বাড়ি ভেঙে এর নিচে আমরা সবাই চাপা পড়ে মরে যাব।' অভিযোগের ভিত্তিতে এদিন বাড়ি সংস্কারের আশ্বাস দেন পৌর প্রশাসক। এখন কত দিনে আমাদের বাড়ি সংস্কার হয়, সেটাই দেখার!

বারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস বলেন, 'ওনারা অভিযোগ করেছিলেন ওনাদের বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। জানতে পেরে আমি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের বাড়িটি পরিদর্শন করলাম। পৌরসভার ইঞ্জিনিয়াররা সব দেখেছে। যা ক্ষতি হয়েছে আমরা সব সংস্কার করে দেব।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+