Barasat Lok Sabha Election Results 2024 LIVE Updates: বারাসত নির্বাচনী ফল, এবার হাড্ডাহাড্ডি লড়াই
উত্তর ২৪ পরগনা জেলার বারাসত লোকসভা কেন্দ্র। ২০০৯ সালে পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন করা হয় এই লোকসভার। তারপরে এর মধ্যে এসেছে যে সাতটি বিধানসভা সেগুলি হল বারাসাত, হাবড়া, অশোকনগ, রাজারহাট নিউটাউন, বিধাননগর, মধ্যমগ্রাম, দেগঙ্গা। আগে বনগাঁ বিধানসভাও ছিল কিন্তু বর্তমানে বনগাঁ লোকসভা কেন্দ্রে পরিণত হয়েছে।
বারাসাত লোকসভা কেন্দ্রের ভোটার সংখ্যা ১৭,১৬,০০৯ জন। গত নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলী ঘোষদস্তিদার। তিনি পেয়েছিলেন ৬,৪৮,৪৪৪টি ভোট। তাঁর প্রধান প্রতিপক্ষ ছিলেন বিজেপির মৃণালকান্তি দেবনাথ। তিনি পেয়েছিলেন ৫,৩৮,২৭৫টি ভোট। দুজনের ভোটের ব্যবধান ছিল ১,০৯,৯৮৩। এবার সেই ব্যবধান কমবে না বাড়বে সেটাই দেখার।

এই কেন্দ্রটিও প্রথমে বামেদের দখলে ছিল। ফরওয়ার্ড ব্লক পর পর ৬ বার জয়ী হয়েছিল এই বারাসত লোকসভা কেন্দ্রে। বাম নেতা চিত্ত বসু পাঁচবার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। ১৯৯৯ সাল থেকে এই লোকসভা কেন্দ্রটি তৃণমূলের দখলে আসে। সেসময় সাংসদ হয়েছিলেন রঞ্জিত পাঁজা। পর পর ২ বার জয়ী হয়েছিলেন তিনি। মাঝে আবার ২০০৪-র লোকসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক জয়ী হয়। সেসময় সাংসদ হয়েছিলেন সুব্রত বোস। তার পরের বছর ২০০৯ সাল থেকে তৃণমূল কংগ্রেসের কাকলী ঘোষদস্তিদার এই কেন্দ্রে জয়ী হয়ে আসছেন।
বারও এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকলী ঘোষদস্তিদার। বিজেপি প্রার্থী করেছে স্বপন মজুমদারকে। আর ফরওয়ার্ড ব্লকের প্রার্থী এবার সঞ্জীব চট্টোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য শহর এবং গ্রাম দুই এলাকা নিয়েই বারাসত লোকসভা কেন্দ্র। কাজেই এবারে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে তাতে তৃণমূল কংগ্রেস বিপুল ভোট জয়ী হবে কিনা সেটাই দেখার।












Click it and Unblock the Notifications