২ কিশোর খুনে বাগুইআটি থানার চরম গাফিলাতি, আইসিকে ক্লোজ করা হতে পারে

২ কিশোর খুনে বাগুইআটি থানার চরম গাফিলাতি, আইসিকে ক্লোজ করা হতে পারে

তদন্তে চরম গাফিলতি রয়েছে বাগুইআটি থানার। প্রাথমিক তদন্তে এমনই প্রমাণ মিলেছে। সূত্রের খবর বাগুইআটিতে দুই ছাত্রকে অপহরণ করে খুনের ঘটনায় ক্লোজ করা হতে পারে বাগুইআটি থানার আইসিকে। এদিকে বসিরহাট থানার পুলিশ দাবি করেছে দুটি দেহ উদ্ধারের পরে সব থানাকে জানানো হয়েছিল। ছবি তুলে পাশের থানাগুিলকে জানানো হয়েছিল।

বিস্ফোরক দাবি বসিরহাট জেলা পুলিশ

বিস্ফোরক দাবি বসিরহাট জেলা পুলিশ

বসিরহাট পুলিশ জেলা বিস্ফোরক দাবি করেছেন। তাঁরা দাবি করেছেন দুটি দেহ উদ্ধার হওয়ার পর ছবি তুলে আশপাশের সব জেলাকে জািনয়েছিল তাঁরা। বিধাননগর কমিশনারেটকেও জানানো হয়েছিল। ২৪ তারিখ নিখোঁজ হওয়ার পর পুলিশকে জানিয়েছিল পরিবার। ২৬ তারিখ পুলিশের কাছে দুটি দেহের ছবি চলে এসেছিল। তারপরে কীভাবে ১২ দিন পর দুই কিশোরে পরিবারকে ডেকে জানানো হয় যে তাঁদের ছেলে মারা গিয়েছে। পুলিশের বিরুদ্ধে
নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে।

ক্লোজ করা হতে পারে আইসিকে

ক্লোজ করা হতে পারে আইসিকে

বাগুইআটি থানার বিরুদ্ধে চরম নিষ্ক্রিয়তার অভিযোগ করা হয়েছে। গতকালই রিপোর্ট তলব করা হয়েছে। তদন্ত চলাকালীন থানার আইসিকে অব্যহতি দেওয়া হয়। সূত্রের খবর, ক্লোজ করা হতে পারে আইসিকে। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তদন্তে গাফিলতির অভিযোগ করে উত্তাল হয়ে উঠেছে বাগুইআটি। অভিযুক্ত পুলিশকর্মীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন।

থানার সামনে বিক্ষোভ

থানার সামনে বিক্ষোভ

পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বাম-বিজেপি কর্মী সর্তকরা. পুলিশের চরম গাফিলতির অভিযোগ তুলে থানার সামনে বিক্ষোভ দেখান তাঁরা। প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বাগুইআটি চত্ত্বর। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, অভিযোগ করেছেন পুলিশ নেতা মন্ত্রীদের সামালাতই ব্যস্ত অপরাধ দমন করবে কী করে। তারই মাশুল দিল দুই তরতাজা প্রাণ। এখনও অধরা মূল অভিযুক্ত।

ভাড়াটে খুনি দিয়ে খুন

ভাড়াটে খুনি দিয়ে খুন

এদিকে বাগুইআটি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। তাতে জানা গিয়েছে ভাড়াটে খুনি দিয়ে খুন করা হয়েছিল ২ কিশোরকে। হত্যা করার আগে ২ পড়ুয়াকে চা এবং খাবার খাওয়ানো হয়েছিল। তদন্তে যে ফাঁক ছিল সেটা স্বীকার করে িনয়েছে পুলিশ। বসিরহাট পুলিশ জেলা ১২ দিন আগেই ছবি দিয়ে বিধাননগর কমিনারেটক জানিয়ছিল দুই দেহ উদ্ধারের কথা। কিন্তু বাগুইআটি থানার পুলিশ তাতে তেমন গুরুত্ব দেয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+