Sandeshkhali: কারোর মাথায় গামছা, কেউ মুখ ঢাকলেন চাদরে! নজর এড়িয়ে সন্দেশখালিতে বাম ঘনিষ্ঠ বুদ্ধিজীবীরা

Sandeshkhali Incident: পুলিশ নজর এড়িয়ে সন্দেশখালি পৌঁছে গিয়েছলেন বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। এবার মাথায় গামছা ঢেকে তো কেউ গায়ে চাদর জড়িয়ে সন্দেশখালি পৌঁছলেন বাম ঘনিষ্ঠ বুদ্ধিজীবীরা। মঙ্গলবার সকালে গ্রামে পৌঁছন বাদশা মৈত্র, দেবদূত ঘোষ, সৌরভ পালোধী, জয়রাজ ভট্টাচার্যরা।

এছাড়াও ওই দলে রয়েছেন বিমল চক্রবর্তী, সীমা মুখোপাধ্যায়, সৌমিক দাস, মন্দাক্রান্তা সেন, কাজি কামাল নাসেরা। যা খবর, সিপিএম ঘনিষ্ঠ বুদ্ধিজীবীরা সন্দেশখালির (Sandeshkhali Incident) বিভিন্ন এলাকায় যাচ্ছেন। কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। ঠিক কী ঘটনা তা জানার চেষ্টা করছেন বাদশা মৈত্র, দেবদূত ঘোষরা।

Sandeshkhali

অন্যদিকে ফের একবার ন্যাজোট থানা এলাকায় আটকে দেওয়া হয়েছে কংগ্রেস প্রতিনিধি দলকে। সেখানে পুলিশের তরফে বিশাল ব্যারিকেড করা হয়েছে। প্রদেশ কংগ্রেস নেতা সৌম্য আইচের নেতৃত্বে প্রতিনিধি দল আজ সন্দেশখালি যাওয়ার ডাক দেয়। সেই মতো সন্দেশখালি যাওয়ার চেষ্টা করলে তাঁদের পুলিশ আঁটকে দেয়। এরপরেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কংগ্রেস নেতা-কর্মীরা। শুধু তাই নয়, সেখানেই বিক্ষোভে বসে পড়েন কংগ্রেস নেতারা।

কংগ্রেস নেতা সৌম্য আইচ বলেন, মন্ত্রীরা সন্দেশখালি গিয়ে সেখানে নৃত্য করছে, খোল বাজাচ্ছে। আর বিরোধীদের আটকানো হচ্ছে। পুলিশ ক্রিতদাসে পরিনত হয়েছে বলে দাবি কংগ্রেস নেতার। অন্যদিকে সন্দেশখালি যাওয়ার পথে গ্রেফতার করা হয়েছে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকিকে। যা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। আর এর মধ্যেই সবার নজর এড়িয়ে সন্দেশখালি পৌঁছে গিয়েছেন সিপিএম ঘনিষ্ঠ বুদ্ধিজীবীরা। আলাদা আলাদা ভাবে নৌকায় চেপে তাঁরা এলাকায় গিয়েছেন বলে জানা গিয়েছে।

শুধু তাই নয়, নজর এড়াতে কেউ মাথা ঢেকেছিলেন গামছায়, আবার কারও গায়ের চাদরে মাথা ছিল মোড়া। ফলে তাঁদের উপস্থিতি ঠাহর করতে পারেননি পুলিশ আধিকারিকরা। বিশেষ করে যেখানে পুলিশ কাউকে এলাকায় ঢুকতে দিচ্ছে না সেখানে বাদশা মৈত্র, দেবদূত ঘোষ, সৌরভ পালোধীদের এলাকায় পৌঁছে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও বাদশা মৈত্র জানিয়েছেন, আমরা কেউ নজর এড়িয়ে আসিনি। আগে সন্দেশখালি যাব বলে জানিয়েছিলাম। মানুষের অভাব-অভিযোগের কথা শুনছি। তাঁদের পাশে থাকার বার্তা দিচ্ছি। একই সঙ্গে গ্রামের মানুষকে মেরুদন্ড সোজা রেখে লড়াইয়ের বার্তাও দেন অভিনেতা।

অন্যদিকে শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে ফুঁসছে সন্দেশখালি! কিন্তু এখনও খোঁজ নেই তাঁর। আর এর মধ্যেই নতুন করে শাহজাহানের ভাই সিরাজের একের পর এক কেলেঙ্কারি সামনে এসেছে। কবে গ্রেফতার হবেন তাঁরা? প্রশ্ন জনমানসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+