Crime against Woman: 'গাধা' বলতেই তীব্র প্রতিবাদ জানিয়েছিল! কিশোরীকে প্রকাশ্যে ধারালো অস্ত্রের কোপ
Crime against Woman: আরজি কর হাসপাতালে (RG Kar Hospital Doctor Death) ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল বাংলা! আর এর মধ্যেই এক কিশোরীকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে একের পর কোপ। কার্যত আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরীকে বাইপাশের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত এক কিশোর।
চাঞ্চল্যকর ঘটনাটি (Crime against Woman) ঘটেছে বেলঘড়িয়ার প্রফুল্ল নগরে। আর এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে উত্তাল পরিস্থিতি। প্রতিবাদে বেলঘড়িয়া এক্সপ্রেস দীর্ঘক্ষণ অবরোধ করে রাখেন।জানা যাচ্ছে, কিশোরীকে এক বান্ধবীকে 'গাধা' বলে সম্বোধন করেন এক কিশোর। আর এহেন মন্তব্যের প্রতিবাদ জানায় সে।

শুধু তাই নয়, ওই কিশোরকে এক চড় মারে বলে জানা যায়। আর তা নিয়েই অশান্তির সূত্রপাত বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, প্রতিহিংসাবশত প্রকাশ্য রাস্তায় একেবারে ধারালো অস্ত্র নিয়ে ওই কিশোরীর উপর হামলা চালায়। একের পর এক কোপ মারা হয় বলে অভিযোগ (Crime against Woman)।
কার্যত শরীর জুড়ে একাধিক আঘাতের চিহ্ন। রক্তে ভেসে যায় গোটা শরীর। কোনও রকমে পই কিশোরীকে উদ্ধার করে বাইপাশের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক বলে খবর। হাসপাতাল সূত্রে খবর, প্রতিবেদন লেখার সময় জটিল অস্ত্রপচার করা হচ্ছে। অন্যদিকে ঘটনার পরেই অভিযুক্ত ওই কিশোরের বাড়িতে চড়াও হয় উত্তেজিত জনতা। বেধড়ক মারধর করা হয়। ভাঙচুর চালানো হয় অভিযুক্ত ওই কিশোরের বাড়িতেও। জানা যাচ্ছে, ওই কিশোরকেও হাসপাতালে ভর্তি করা হয়।
ইতিমধ্যে স্থানীয় বেলঘড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কিশোরীর পরিবারের তরফে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে এই অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানা গিয়েছে, ওই কিশোরীর বয়স ১৩ বছর। ক্লাস ১১ এ পড়ছে। এলাকায় ভালো মেয়ে হিসাবেই পরিচিত। কিন্তু তাঁর প্রতিবাদী সত্ত্বা কাল হবে তা বুঝতে পারেননি কেউ।
অন্যদিকে অবরোধের কারণে বেলঘড়িয়া এক্সপ্রেসে দীর্ঘ যানজট তৈরি হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। বলে রাখা প্রয়োজন, আরজি কর হাসপাতালে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রতিবাদের আগুন জ্বলছে। বিচারের দাবিতে সুর চড়াচ্ছেন সাধারণ মানুষ। প্রশ্ন তুলছেন মহিলাদের সুরক্ষা নিয়ে। এর মধ্যেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications