দুষ্কৃতী হামলার নিশানায় বিধায়ক রাজ চক্রবর্তী, গুরুতর আহত ৬ তৃণমূল কর্মী
ব্যারাকপুরে (barrackpur) তৃণমূল (trinamool congress) বিধায়ক রাজ চক্রবর্তীর (raj chakraborty) ওপরে দুষ্কৃতী হামলার চেষ্টা। কর্মীদের নিয়ে নিজের কেন্দ্রেই দলীয় বৈঠক করার সময় তাঁর ওপর হামলার চেষ্টা হয় বলে অভিযোগ। রাজ চক্রব
ব্যারাকপুরে (barrackpur) তৃণমূল (trinamool congress) বিধায়ক রাজ চক্রবর্তীর (raj chakraborty) ওপরে দুষ্কৃতী হামলার চেষ্টা। কর্মীদের নিয়ে নিজের কেন্দ্রেই দলীয় বৈঠক করার সময় তাঁর ওপর হামলার চেষ্টা হয় বলে অভিযোগ। রাজ চক্রবর্তী অল্পের জন্য রক্ষা পেলেও বেশ কয়েকজন তৃণমূল কর্মী এই হামলায় আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন রাজ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ব্যারাকপুর স্টেশন সংলগ্ন হনুমান মন্দিরের কাছে দলের নেতা কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তী। বৈঠকে ছিলেন ব্যারাকপুরে পুরপ্রশাসক উত্তম দাস-সহ স্থানীয় তৃণমূল নেতারা। হনুমান মন্দির নিয়ে সমস্যা মেটাতেই ওই বৈঠক ডাকা হয়েছিল।

বৈঠক চলার সময়ই হামলা
অভিযোগ বৈঠক চলার সময় আচমকাই বাইকে করে আসে জনা ত্রিশ দুষ্কৃতী। বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। এই হামলায় ছয়জন তৃণমূলকর্মী গুরুত্ব আহত হন বলে জানা গিয়েছে। এঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে। তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হামলাকারীরা রাজ চক্রবর্তীর কাছে পৌঁছতে পারেনি। বিধায়করে সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরাই হামলাকারীদের আটকে দেন।

তৃণমূলের প্রতিক্রিয়া
তৃণমূলের ব্যারাকপুর সাংগঠনিক জেলার সব সভাপতি জয়দীপ দাস জানিয়েছেন হনুমান মন্দির নিয়ে সমস্যা চলছিল। সেটা মেটানোর জন্য ডাকা বৈঠকে এসেছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী। সেই সময় বৈঠক স্থলের বাইরে জড়ো হয় দুষ্কৃতীরা। তবে দুষ্কৃতীরা কোন দলের তা সেই সময় বলতে পারেননি এই তৃণমূল নেতা। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ হামলাকারীদের টার্গেটে ছিলেন রাজ চক্রবর্তী।

গ্রেফতার ১৩
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ব্যারাকপুর স্টেশন সংলগ্ন হনুমান মন্দির নিয়ে দীর্ঘদিন ধরেই নানা রকমের সমস্যা চলছে। সেই কথা বিধায়ককে জানানো হয়েছিল। এদিন হামলার ঘটনার খবর পেয়েই আসে টিটাগড় থানার পুলিশ। পরে থানায় অভিযোগও দায়ের করা হয়। হামলার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে বলে সূত্রের খবর।
ভোটের পর এলাকায় সক্রিয়ই দেখা গিয়েছে রাজ চক্রবর্তীকে। একইসঙ্গে তাঁর মুখে উঠে এসেছে নতুন ছবি না করার হতাশার কথাও। তিনি বলেছিলেন, লাইট, ক্যামেরা, অ্যাকশন হল তাঁর কাছে অক্সিজেনের মতো। কিন্তু সব কিছুকেই তিনি মিস করছেন। তবে এসব হয়েছে তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার জন্য নয়, করোনা পরিস্থিতির কারণে। তাঁর পরিচালিত দুটি ছবি ধর্মযুদ্ধ এবং হাবজি গাবজি মুক্তির আলো দেখেনি।












Click it and Unblock the Notifications