ডায়মন্ড সিটির পরে অর্পিতার ক্লাবটাউনের ফ্ল্যাটেও টাকা-সোনার পাহাড়!

শুধু তাই নয়, পেলেন কেজি কেজি সোনা। কার্যত যা দেখে একেবারে তাজ্জব তদন্তকারী আধিকারিকরাও। তদন্তকারীরা মনে করছেন এখানেই শেষ নয়। সম্ভবত আরও বেশ কয়েকটি জায়গাতে বিপুল টাকা লুকানো রয়েছে বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ডায়মন্ড সিটির পর এবার ক্লাব টাউন! ফের একেবার টাকার পাহাড় পেলেন ইডির তদন্তকারী আধিকারিকরা। শুধু তাই নয়, পেলেন কেজি কেজি সোনা। কার্যত যা দেখে একেবারে তাজ্জব তদন্তকারী আধিকারিকরাও। তদন্তকারীরা মনে করছেন এখানেই শেষ নয়। সম্ভবত আরও বেশ কয়েকটি জায়গাতে বিপুল টাকা লুকানো রয়েছে বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

যদিও আগেই শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে মোট ১২০ কোটি'র কেলেঙ্কারি হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে তদন্তকারী আধিকারিকরা।

২০ কোটি উদ্ধার নগদ উদ্ধার

২০ কোটি উদ্ধার নগদ উদ্ধার

আজ বুধবার সকাল থেকে কলকাতা এবং শহরতলির বিভিন্ন জায়গাতে তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। সেই মতো বেলঘরিয়ার ওই অভিজাত আবাসনেও তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। আর সেখানেই খোঁজ মেলে যখের ধনের। ইডি সূত্রে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত ২০ কোটি উদ্ধার নগদ উদ্ধার করা হয়েছে। তবে এই মুহূর্তে গণনার কাজ চলছে। তবে গণনার গোটা প্রক্রিয়া শেষ হলে তা ডায়মন্ড সিটির অঙ্কের পরিমাণকেও ছাড়িয়ে যাবে।

 বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়েছে

বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়েছে

অন্যদিকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। প্রাথমিক ভাবে ২ কোটি টাকারও বেশি সোনা উদ্ধার হয়েছে বলে খবর। এমনকি প্রচুর নগদ উদ্ধার হয়েছে বলেও জানা যাচ্ছে। এই মুহূর্তে ক্লাব টাউনে টাকা গোনার কাজ চলছে বলে জানা যাচ্ছে। তবে ডায়মন্ড সিটিতে ২২ কোটি এবং এখনও পর্যন্ত ২০ কোটি। সব মিলিয়ে ৪২ কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

আরও টাকা উদ্ধারের সম্ভাবনা

আরও টাকা উদ্ধারের সম্ভাবনা

ইডির তদন্তকারী আধিকারিকরা বলছেন আরও টাকা উদ্ধার হতে পারে। ক্লাব টাউনে অর্পিতার দুটি ফ্ল্যাট রয়েছে। এখনও পর্যন্ত একটি ফ্ল্যাট থেকেই এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। তদন্তকারীরা বলছেন, এক একটা জায়গাতে টাকা লুকানো। ৫০০ এবং দু হাজার টাকার নোট আলাদা আলাদা করে লুকানো রয়েছে বলে দাবি তদন্তকারীদের। ফলে এই মুহূর্তে প্রত্যেকটি জায়গাতে খতিয়ে টাকা খুঁজছেন ইডির তদন্তকারীরা। এমনটাই জানা যাচ্ছে।

চলছে গণনার কাজ

চলছে গণনার কাজ

এই মুহূর্তে গণনার কাজ চলছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দফতর থেকে কর্মীদের আনা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রাথমিক ভাবে ছোট মেশিন আনা হলেও পরবর্তীকালে বড় মেশিন আনা হয়েছে বলে জানা যাচ্ছে। যে গুলি দিয়ে প্রতি তিন সেকেন্ডে ১০০টি নোট গোনা যায় বলে জানা যাচ্ছে। গতবার নোট গুনতে রাত পেরিয়ে বেলা গড়িয়ে যায়। এবার তা থেকে শিক্ষা নিয়েই বড়সড় টাকা গোনার মেশিন আনা হয়েছে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+