ভুল বোঝাবুঝি মিটতেই বাড়তি দায়িত্বেই অভিষেকের খাসতালুকে 'মমতার দূত' অরূপ

ভুল বোঝাবুঝি মিটতেই বাড়তি দায়িত্বেই অভিষেকের খাসতালুকে 'মমতার দূত' অরূপ

পুরভোটের আগে কার্যত ল্যাজেগোবরে অবস্থা তৃণমূলের। এমনটাই মত রাজনৈতিকমহলের। এই অবস্থায় ফের একবার কোঅর্ডিনেটর পদে রদবদল করল তৃণমূল কংগ্রেস। বুধবারই দক্ষিণ ২৪ পরগণাতে কোঅর্ডিনেটরের দায়িত্ব থেকে সরানো হয় অরূপ বিশ্বাসকে। যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। কেন অরূপ বিশ্বাসকে সরিয়ে কুণাল ঘোষকে নিয়ে আসা হল তা নিয়ে রাজনৈতিকমহলে তৈরি হয় একাধিক জল্পনা। এই অবস্থায় নতুন করে গুরু দায়িত্ব চাপল রাজ্যের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দফতরের এই মন্ত্রীর উপর। যদিও এই অবস্থায় অরূপ বিশ্বাসের কাছে এই বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি। দলের কাজে উত্তরবঙ্গে রয়েছেন বলে খবর।

যত কাণ্ড দক্ষিণ ২৪ পরগণাতেই

যত কাণ্ড দক্ষিণ ২৪ পরগণাতেই

তৃণমূলের এই মুহূর্তে গৃহ-বিদ্রোহ! অনেকেই তৃণমূলের প্রথম তালিকা অনুযায়ী মনোনয়ন জমা দিচ্ছেন। কার্যত সেখানে তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াইয়ের সম্ভাবনা। অনেকেই খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে অমান্য করছে বলে অভিযোগ। এই অবস্থায় অরূপ বিশ্বাসকে কোঅর্ডিনেটর হিসাবে নিয়োগ করা হয়। কিন্তু নিয়োগের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের তাঁকে সরিয়ে দেওয়া হয়। যা নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি দূরত্ব বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রার্থী নিয়ে অসন্তোষ তৈরি হয়। এই অবস্থায় অরূপকে সরিয়ে দেওয়াতে নানা জল্পনা তৈরি হয়।

ফের দায়িত্বে অরূপকে

ফের দায়িত্বে অরূপকে

আর এই জল্পনার মধ্যেই ফের একবার দক্ষিণ ২৪ পরগনায় ফেরানো হয় অরূপ বিশ্বাসকে। এর আগে অরূপের জায়গায় আনা হয়েছিল কুণাল, সওকতকে। মুলত সওকত অভিষেক ঘনিষ্ঠ দক্ষিণ ২৪ পরগণার জাহাঙ্গির খানের বিরোধী। আর সেই সওকতকে গুরু দায়িত্ব দেওয়া হয়। যদিও অরূপকে সরানো নিয়ে দলের 'সমস্যা' প্রকাশ্যে চলে আসে। যদিও আজ ফের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। একই সঙ্গে জলপাইগুড়ি, পূর্ব বর্ধমানের দায়িত্বেও অরূপ বিশ্বাস। পুলক রায় সামলাবেন হাওড়া, হুগলি।

ভুল বোঝাবুঝি হয়েছিল!

ভুল বোঝাবুঝি হয়েছিল!

অরূপের সরানো এবং ফের দায়িত্ব ফিরিয়ে দেওয়া কেন! এই নিয়ে জোর জল্পনা তৈরি হয় রাজ্য-রাজনীতিতে। কি এমন ঘটনা রাতারাতি অভিষেকের খাস তালুক থেকে সরানো হল অরূপকে। এক বাংলা সংবাদমাধ্যমে খবর অনুযায়ী, অরূপ নাকি নেত্রীর নির্দেশ অমান্য করছেন। শুধু তাই নয়, নির্দেশ অমান্য করে মনোনয়নপত্র জমা দেওয়াচ্ছেন বলেও অভিযোগ সামনে আসে বলে দাবি ওই সংবাদমাধ্যমের। যদিও এক নেতা ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। আর তা মিটে গিয়েছে। আর তা মিটতেই বাড়তি দায়িত্ব দিয়েই অভিষেকের তালুকে মমতার দূত হিসাবে পাঠানো হল অরূপকে। এমনটাই মত রাজনৈতিকমহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+