তৃণমূলে সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন অর্জুন! পেতে পারেন শ্রমিক সংগঠনের শীর্ষ পদও

গত কয়েকদিন ধরেই তাঁকে নিয়ে ছিল যাবতীয় জল্পনা! আর সেই সমস্ত জল্পনাকে সত্যি করে তৃণমূলে যোগ দিলেন অর্জুন সিং। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই রবিবার তৃণমূলে ফিরে গিয়েছেন বারাকপুরের এই সাংসদ। তৃণমূলে যোগ দিয়েই মমতা বন্দ্যো

গত কয়েকদিন ধরেই তাঁকে নিয়ে ছিল যাবতীয় জল্পনা! আর সেই সমস্ত জল্পনাকে সত্যি করে তৃণমূলে যোগ দিলেন অর্জুন সিং। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই রবিবার তৃণমূলে ফিরে গিয়েছেন বারাকপুরের এই সাংসদ। তৃণমূলে যোগ দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছে তাঁর মুখে।

শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গও তুলে এনেছেন তিনি। একই সঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন বাহুবলি অর্জুন।

কোনও আপত্তি নেই

কোনও আপত্তি নেই

সবাই খুশি আছে। কোথায় কোনও মনমালিন্য নেই। তৃণমূলে যোগদানের পর এমনটাই জানালেন অর্জুন সিং। শুধু তাই নয়, এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সাত জন বিধায়ক রয়েছেন। আমার কাজটা একটু কমে যাবে। দল আবার প্রার্থী করলে কাজ করব। তৃণমূল দলটা মমতা বন্দ্যোপাধ্যাই চালান। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দল যেভাবে চালাচ্ছেন তাতে বহুদূর যাবে বলে আশা সাংসদের। অন্যদিকে শ্রমিক সংগঠনের শীর্ষ পদে বসতে পারেন অর্জুন? এই জল্পনা শুরু হয়েছে। সেই প্রসঙ্গে বলেন, যা দায়িত্ব দেবেন তাই করব।

তৃণমূলে যোগ দিয়েই বৈঠকে অর্জুন

তৃণমূলে যোগ দিয়েই বৈঠকে অর্জুন

অর্জুন সিংয়ের বিজেপি ত্যাগ বড় ধাক্কা। অন্তত উত্তর ২৪ পরগনার সাংগঠনিক ক্ষেত্রে অবশ্যই বিজেপির বড় ধাক্কা। তবে রবিবার তৃণমূলে যোগদানের পর আজ উত্তর ২৪ পরগনার জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছেন অর্জুন সিং। বৈঠকে থাকতে পারেন সৌগত রায়, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, মদন মিত্র সহ জেলার একাধিক শীর্ষ নেতৃত্ব। যেখানে জেলার একাধিক বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মনমালিন্য মিটিয়ে নেওয়ারও চেষ্টা করা হবে বলে খবর।

নবান্নে আসতে পারেন অর্জুন

নবান্নে আসতে পারেন অর্জুন

মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সঙ্কেত পাওয়ার পরেও তৃণমূলে অর্জুন। শুধু তাই নয়, প্রায় ৪৫ মিনিট ধরে একান্তে অর্জুন সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন অভিষেক। আগামী ৩০ তারিখ শ্যামনগরে নিজেদের শক্তি প্রদর্শন করবে তৃণমূল। যেখানে বক্তব্য রাখবেন অভিষেক। যা নিয়ে আজ সাংগঠনিক বৈঠকে আলোচনা হতে পারে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠকে বসতে নবান্নে পারেন অর্জুন। এমনটাই খবর।

রাতারাতি তৃণমূল হল সব

রাতারাতি তৃণমূল হল সব

তৃণমূলে যোগ দেওয়ার পরেই রাতারাতি উড়ে গিয়েছে সমস্ত বিজেপির পতাকা। এমনকি অর্জুন সিংয়ের পার্টি অফিসেও সরিয়ে নেওয়া হয়েছে মোদী-শাহের সমস্ত ছবি। গোটা এলাকা ছেয়ে গিয়েছে তৃণমূলের পতাকাতে। এমনকি এলাকায় থাকা একাধিক বিজেপি পার্টি অফিসগুলিও ধীরে ধীরে তৃণমূলে রূপান্তরিত হচ্ছে। এক অর্জুন সিং অনুগামীর কথায়, অর্জুন সিংয়ের তৃণমূলে যোগের পর বারাকপুর-ভাটপাড়া অঞ্চলে আর কোনও বিজেপি থাকল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+