তৃণমূলে মমতাই সব, রাজনীতিতে সব কিছু সম্ভব! তাৎপর্যপূর্ণ মন্তব্য অর্জুনের

একদিকে শুরু'র কাউন্টডাউন অন্যদিকে শেষের কাউন্টডাউন। কলকাতায় যাওয়ার আগে একের পর এক তাৎপর্যপূর্ণ মন্তব্য অর্জুন সিংয়ের। সবকিছু ঠিক থাকলে বিকেল চারটের সময়েই তৃণমূলে যোগ দিচ্ছেন বারাকপুরের সাংসদ

একদিকে শুরু'র কাউন্টডাউন অন্যদিকে শেষের কাউন্টডাউন। কলকাতায় যাওয়ার আগে একের পর এক তাৎপর্যপূর্ণ মন্তব্য অর্জুন সিংয়ের। সবকিছু ঠিক থাকলে বিকেল চারটের সময়েই তৃণমূলে যোগ দিচ্ছেন বারাকপুরের সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তিনি ফের একবার তৃণমূলে যোগ দেওয়ার কথা।

তাৎপর্যপূর্ণ মন্তব্য অর্জুনের

আর এহেন দলবদলের আগেই একের পর এক তাৎপর্যপূর্ণ মন্তব্য বারাকপুরের বিজেপি সাংসদের। তবে অর্জুন সিংয়ের দলবদলের জল্পনা ঘিরে রাজনৈতিকমহলে জোর বিতর্ক।

শনিবার দুপুরের পর থেকেই অর্জুনের দলবদল নিয়ে জোর জল্পনা তৈরি হয়। রবিবার বেলা গড়াতেই বিষয়টি আরও স্পষ্ট হয়। আর এর মধ্যেই রবিবার সাংবাদিকদের মুখোমুখি হন বারাকপুরের বিজেপি সাংসদ। সেখানে তিনি দাবি করেন কিছুক্ষণের মধ্যেই হয়তো কলকাতায় যেতে হবে। কারও সঙ্গে দেখা করার কথা আছে। তবে কার সঙ্গে দেখা করার আছে সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানানি বিজেপি সাংসদ। তবে জল্পনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই অর্জুনের দেখা করার আছে।

তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন আরও দাবি করেন, 'একদিকে শুরুর আরেক দিকে শেষের কাউন্টডাউন শুরু হয়েছে;। আর এরপরেই সাংবাদিকদের প্রশ্ন, তাহলে বিজেপি ছাড়ছেন? জল্পনা জিইয়ে রেখেই অর্জুনের উত্তর, একটু অপেক্ষা করুন নিশ্চিতভাবে জানতে পারবেন কী হতে চলেছে। শুধু তাই নয়, বিজেপিতে থাকতে চাইছি না, বা বিজেপি আমাকে ধরে রাখতে চাইছে না, এটা সময়ই বলবে বলেও তাৎপর্যপূর্ণ মন্তব্য বিজেপি সাংসদের।

তবে বিজেপির কারোর প্রতি ক্ষোভ রয়েছে কিনা এই প্রসঙ্গে অর্জুন বলেন, কারো প্রতি ক্ষোভ নেই। যে বা যারা পাশে ছল তাঁদের ধন্যবাদ এবং যারা বিরুদ্ধে ছিলেন তাঁদেরকেও ধন্যবাদ জানান তিনি। তবে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে তৃণমূলকে একহাত নিয়েছেন। অনেকেই মেনে তাঁকে কি নেবে? সেই প্রসঙ্গেও উত্তর অর্জুনের।

বলেন, রাজনীতিতে সবকিছুই সম্ভব। শেষ বলে কিছু হয় না। শুধু তাই নয়, তৃণমূলের জন্মলগ্ন থেকেই থাকার দাবি করে, সাংসদ বলেন, তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যাই সব। দিদির সঙ্গে আমার সম্পর্ক খারাপ-ভালর প্রশ্ন নেই বলেও বক্তব্য বিজেপি নেতার।

বলে রাখা প্রয়োজন, অর্জুনের তৃণমূলে যোগদানের জল্পনার মধ্যেই বিভিন্ন জায়গাতে তৃণমূলের তরফে পোস্টার পড়তে দেখা গিয়েছে। যেখানে অর্জুন সিংকে স্বাগত জানিয়ে পোস্টার পড়েছে। মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই সেই পোস্টারে অর্জুনের ছবি দেখা গিয়েছে।

শূধু তাই নয়, ভাটপাড়া যা কিনা অর্জুন গড় সেখানেও ইতিমধ্যে অকাল উৎসব শুরু হয়ে গিয়েছে। অনুগামীদের দাবি, দাদা যেদিকে যাবেন সেদিকেই আমরা যাব!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+