Arjun Singh: 'আমাকে বেইজ্জত করে দল ঠিক করেনি', পার্থ বনাম অর্জুন লড়াইয়ের বার্তায় কোন ইঙ্গিত

ফিরহাদ হাকিমের ফোনে চিঁড়ে ভিজল না। ফের বিদ্রোহী অর্জুন সিং। গতকালের মন্তব্যের পরে ফের ১৮০ ডিগ্রি ঘুরে নিজের অবস্থান বদল করলেন ব্যরাকপুরের তৃণমূল কংগ্রেস নেতা অর্জুন সিং। তিনি প্রকাশ্যে শাসক দলকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেছেন।

তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, আমাকে বেইজ্জত করে দল ঠিক করেনি
দল এটা ঠিক করেিন। দলের প্রয়োজন নেই, ছুঁড়ে ফেলে দিয়েছে। অর্জুনের ঘর থেকে সরানো হল মমতার ছবি
দেড় বছর আমার নষ্ট হল। তৃণমূলে এখন আনওয়ান্টেজ হয়ে গিয়েছেন তিনি। তবে বিজেপিতে তিনি যোগ দেবেন কিনা তা স্পষ্ট করে বলেননি।

Arjun Singh

অর্জুন সিং গতকাল বলেছিলেন ফিরহাদ হাকিম তাঁকে ফোন করেছিলেন। পার্থ ভৌমিক তাঁর বাড়িতে আসছেন চা খেতে। একটু সুর নরম শোনা গিয়েছিল অর্জুন সিংেয়র। তবে ব্যারাকপুরের টিকিট না পেয়ে যে তিনি আশাহত হয়েছেন সেকথা প্রকাশ করতেও ছাড়েননি। প্রকাশ্যেই এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অর্জুন সিং।

গত লোকসভা ভোটে বিজেপির টিকিটে ব্যারাকপুর কেন্দ্রে জয়ী হয়েছিলেন অর্জুন সিং। তারপরে আবার ঠিক বিধানসভা ভোটের আগে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। সেই যোগদান যে তাঁর রাজনৈতিক কেরিয়ারে অনেকটাই ক্ষতি করে দিয়েছে সেকথা সাংবাদিক বৈঠকে স্বীকার করে নিয়েছেন অর্জুন সিং। তিনি স্পষ্ট অভিযোগ করেছেন দলের প্রয়োজন মিটে গিয়েছে তাই তাঁকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে।

গতকাল ফিরহাদ হাকিম ফোন করে তাঁকে আবার কোনও ললিপপ দেওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করেছেন অর্জুন সিং। কিন্তু তাতে যে চিঁড়ে ভেজেনি সেটা আজ সাংবাদিক বৈঠকেই স্পষ্ট করে দিয়েছেন তিনি। তবে তিনি দলে থাকবেন না বিজেপিতে যোগ দেবেন তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্তের কথা প্রকাশ করেননি। ইতিমধ্যেই তাঁর অফিস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দেওয়া হয়েছে। এতেই স্পষ্ট যে তৃণমূল কংগ্রেসে তিনি থাকছেন না।

কিন্তু বিজেপি কি তাঁকে ফিরিয়ে নেবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এখনও কোনও িবজেপি নেতা তাঁকে ফোন করেনি। সেকথাও জানিয়েছেন তিনি। বিজেপি ছাড়লেও বিজেপি নেতাদের সঙ্গে তাঁর যোগাযোগ এখনও রয়েছে সেকথা প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন অর্জুন সিং। ব্রিগেড সমাবেশের আগেও নাকি দল তাঁকে টিকিট দেবে বলে জানিয়েছিল। সেকারণে ৫ বার তাঁর ইন্টারভিউ পর্যন্ত হয়েছে। তার পরেই ব্রিগেডের মঞ্চে প্রথম তিনি জানতে পারেন তাঁর জায়গায় পার্থ ভৌমিককে প্রার্থী করা হয়েছে।

সেদিন থেকেই সুর চড়িয়েছিলেন অর্জুন সিং। অভিষেক ঘনিষ্ঠ নেতা পার্থ ভৌমিক। সন্দেশখালি কাণ্ডে প্রকাশ্যে সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছিল তাঁকে। একাধিকবার সন্দেশখালিতে গিয়ে সেসময় জনসংযোগ করেছিলেন তিনি। রাজ্যের সেচমন্ত্রীকে লোকসভা ভোটের টিকিট দিয়ে এক কথায় চমকে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তারপরে আবার ব্যারাকপুরের মতো হইভোল্টেজ কেন্দ্রে পার্থকে টিকিট দিয়ে খেলা ঘোরানোর পরিকল্পনাই যে করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাতে কোনও সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+