Sandeshkhali: পাচার হচ্ছে সরকারি ইট, অভিযুক্ত শাসকনেতা! হুলস্থুল শাহজাহানের গড়
Sandeshkhali: নতুন করে ফের উত্তেজনা সন্দেশখালি (Sandeshkhali)! তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারি ইট এবং পাচার করার অভিযোগ। ঘটনায় অভিযুক্ত স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি। আর তা ঘিরেই একেবারে রণক্ষেত্রে পরিস্থিতি সন্দেশখালির দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েত এলাকা।
একেবারে টায়ার জ্বালিয়ে ঘটনার প্রতিবাদে শামিল এলাকার কয়েক হাজার মানুষ। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে সন্দেশখালির বিশাল পুলিশ বাহিনীকে। মোতায়েন করা হয়েছে র্যাফ। গত প্রায় একমাস সময় ধরে দফায় দফায় উত্তপ্ত হয়েছে সন্দেশখালি (Sandeshkhali)। এলাকার 'বেতাজ বাদশা' শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন সেখানরকার মানুষ।

শেখ শাহজাহান এবং তার দলবল কীভাবে মানুষের উপর অত্যাচার চালিয়েছে তা ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। এই মুহূর্তে প্রভাবশালী তৃণমূল নেতা সিবিআই হেফাজতে। কিন্তু এরপরেও এলাকায় এখন 'দাপট' রয়েছে। সন্দেশখালিতে গিয়ে তা বুঝেছেন সিবিআই আধিকারিকরা।
এমনকি শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) গ্রেফতারের পরেও এলাকায় বিভিন্ন ভাবে তোলাবাজি চলছে বলেও অভিযোগ রয়েছে স্থানীয় মানুষজনের। আর এর মধ্যেই সামনে এল চাঞ্চল্যকর কাণ্ড। সরকারি ইট এবং পাচার করার অভিযোগ আর তাতে নাম জড়াল খোদ শাসকদলের নেতার।
এলাকার মানুষের অভিযোগ, এলাকায় একটি কালভার্ট তৈরি হচ্ছিল। আর তাতেই সরকারি ইট নিয়ে আসা হয়েছিল। কাজের মধ্যেই সরকারি ইট রাতের অন্ধকারে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। তৃণমূলের অঞ্চল সভাপতি ও স্থানীয় ঠিকাদার ইট পাচার করছিলেন বলে অভিযোগ স্থানীয় মানুষজনের।
আর তা নিয়েই এদিন একেবারে ধুন্ধুমার কাণ্ড ঘটে সন্দেশখালির (Sandeshkhali) দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েত এলাকায়।বিষয়টি প্রশাসনের তরফে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। ইট চুরির অভিযোগ কতটা সঠিক তা সরজমিনে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে। নামানো হয়েছে র্যাফ। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে খবর। ইতিমধ্যে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। সন্দেশখালির ঘটনার প্রথমদিন থেকে নজর রেখেছে কমিশন। নতুন করে এই ঘটনায় কমিশন নজর রাখছে বলেই খবর। যদিও এই বিষয়ে কোনও সরকারি বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে এদিন বসিরহাটের সভা থেকে সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে বিরোধীদের কড়া বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এলাকায় তৃণমূলকে দুর্বল করতে শেখ শাহজাহানকে টার্গেট বলেও এদিন দাবি করেন তিনি।












Click it and Unblock the Notifications