ঠান্ডা পানীয়ের কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ বহু, আতঙ্কে ছোটাছুটি
কামালগাজিতে চাঞ্চল্যকর ঘটনা! ঠান্ডা পানীয়ের একটি কারখানা থেকে হু হু করে বের হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। অনেক দূর পর্যন্ত এই গ্যাস ছড়িয়ে পড়েছে বলে জানা যাচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় কারখানার আশেপাশে থাকা মানুষকে সরানোর কাজ চলছে।
কামালগাজিতে চাঞ্চল্যকর ঘটনা! ঠান্ডা পানীয়ের একটি কারখানা থেকে হু হু করে বের হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। অনেক দূর পর্যন্ত এই গ্যাস ছড়িয়ে পড়েছে বলে জানা যাচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় কারখানার আশেপাশে থাকা মানুষকে সরানোর কাজ চলছে। অন্যদিকে ওই ঠান্ডা পানীয়র কারখানাতে কর্মরত সমস্ত কর্মীদের দ্রুত বার করে দেওয়া হয়েছে।

অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। বাতাসে জল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। আর তা করতে গিয়ে এখনও পর্যন্ত দমকলের দুই কর্মী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে বেশ কয়েকজন আরও অসুস্থ হয়েছেন বলেও জানা যাচ্ছে।
বিকেল চারটে নাগাদ ওই কারখানাতে অ্যামোনিয়া গ্যাস লিক করতে শুরু করে। কারখানাতে কর্মরত কর্মীরাই প্রথম গ্যাস বের হচ্ছে এমন একটা গন্ধ পান। কিছুক্ষণের মধ্যে ভয়ঙ্কর ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ে গোটা কারখানাতে। মুহূর্তে বিপদ সঙ্কেত বাজিয়ে গোটা কারখানা খালি করে দেওয়া। তবে সঙ্কেত বাজাতেই কর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়ে যায়। রীতিমত বের হতে ছোটাছুটি শুরু হয়ে যায় বলেও খবর। প্রায় ঘন্টাখানেক এই গ্যাস লিক হওয়ার ফলে বিশাল এলাকা জুড়ে তা ছড়িয়ে পড়ে। যার জেরে চোখ জালা এবং অন্যান্য কিছু সমস্যা শুরু হয় মানুষের।
তবে মুহূর্তে ঘটনাস্থলে পইউছয় একের পর এক দমকলের ইঞ্জিন। বিভিন্ন জায়গাতে জল দিয়ে ঠান্ডা করার কাজ শুরু হয়। কারখানার মধ্যে যাতে কেউ না ঢুকতে পারে সেজন্যে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়। গোটা এলাকা ঘিরে ফেলা হয় পুলিশের তরফে। শুধু তাই নয়, ঘটনাস্থলে ছুটে আসেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। এমনকি আসেন স্থানীয় পুরসভার চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃত্বরা।
শেষ পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, যেখান থেকে এই গ্যাস বের হচ্ছে সেই উৎসে দমকল কর্মীরা ধীরে ধীরে পৌঁছতে পেরেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঠান্ডা জল দেওয়ার কাজ চলছে। যাতে কোনও ভাবেই না এই অ্যামোনিয়া গ্যাস বাতাসে না মিশতে পারেন সেই চেষ্টা চালাচ্ছেন দমকল আধিকারিকরা।
West Bengal | Gas leak at a cold drink plant in Narendrapur in South 24 Parganas district pic.twitter.com/kh6nOsYF2u
— ANI (@ANI) November 21, 2022
তবে ঘটনাকে কেন্দ্র করে বযাপক চাঞ্চল্য তৈরি হয়েছে কারখানা চত্বরে। শুধু তাই নয়, স্থানীয় মানুষজনের মধ্যেও তৈরি হয়েছে আতঙ্ক। তবে দমকলের দাবি, পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে। তবে আরও কিছুটা সময় লাগবে বলেই মত আধিকারিকদের। যদিও এত বড় কারখানাতে আগুন নেভানোর ব্যবস্থা ঠিক মতো ছিল না তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications