Amit Shah: বনগাঁর মঞ্চ থেকে মমতা ও তৃণমূলকে নিশানা শাহের, ফের বাংলায় বদলের ডাক

বনগাঁর বিএসএফের অনুষ্ঠানে উপস্থিত থাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সীমান্ত অনুপ্রবেশ নিয়ে বার্তা দিলেন তিনি। পাশাপাশি রাজ্যে তৃণমূল সরকারকেও নিশানা করলেন। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে আর সীমান্ত সমস্যা থাকবে না। এই বক্তব্য রেখেছেন অমিত শাহ।

একদিনের কর্মসূচিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে শনিবার রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছান। রবিবার বেলায় বনগাঁ সীমান্তে পৌঁছন তিনি। পেট্রাপোল সীমান্ত যাত্রী টার্মিনাল ভবন ও মৈত্রী দ্বার উদ্বোধন করেন তিনি। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তাঁর বক্তব্যের নিশানায় ছিল পশ্চিমবঙ্গ সরকার।

Amit shah

অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্যের পালা বদলের বার্তা আবার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতা বদলের প্রসঙ্গ তোলেন অমিত শাহ। মানুষ ২০২৬ সালে তৃণমূল কংগ্রেসকে রাজ্যের ক্ষমতা থেকে সরিয়ে দিক। বিজেপি সরকারে উন্নয়নের কাজ শুরু করবে। এমনই ইঙ্গিত করলেন শাহ।

অনুপ্রবেশ পশ্চিমবঙ্গের সীমান্তের এক অন্যতম সমস্যা। সেই বিষয়ে বার্তা দিয়েছেন অমিত শাহ। ২০২৬ সালে মানুষ রাজ্যে ক্ষমতা বদল করুক। অনুপ্রবেশ বন্ধ করে দেবে বিজেপি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের উন্নয়নই একমাত্র লক্ষ্য। এই দাবি করেছেন শাহ।

তৃণমূল কংগ্রেস সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন অমিত শাহ। কেন্দ্র বাংলার প্রাপ্য টাকা দেয় না এই দাবি বরাবর তৃণমূল কংগ্রেস সরকার করে। গত ১০ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে কী দিয়েছেন? সেই প্রশ্ন তোলেন শাহ। মোদী জমানায় বাংলাকে গত ১০বছরে ৭.৭৪ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে।

কিন্তু সেই টাকা নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। বাংলার আরও উন্নতি হবে। বাংলা সুজলা, সুফলা হবে। বাংলায় বিজেপি সরকার গঠন করবে ২০২৬ সালে। বাংলায় 'আচ্ছে দিন' খুব একটা দূরে নয়। এই বার্তাও দিয়েছেন শাহ। বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ৩০ হাজার কোটি টাকা। ব্যবসা, ককর্মসংস্থান বেড়েছে বাংলায়। এই কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+