অমিত শাহ মতুয়াদের বলছেন শরণার্থী, তৃণমূল বলছে দেশের নাগরিক, বনগাঁয় আক্রমণে অভিষেক

বনগাঁর মাটিতে দাঁড়িয়ে সিএএ ইস্যুতে এফের আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বনগাঁ লোকসভা এলাকাতেই ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়ি। ফলে সেখানে নাগরিকত্ব ইস্যুতে বক্তব্য থাকবেই৷ এমনই মনে করেছিল রাজনৈতিক মহল৷

তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে রবিবার সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিএএ ইস্যুতে খোঁচা দিলেন তিনি। গত পাঁচ বছরে বনগাঁ লোকসভা এলাকায় কতটা উন্নয়ন করেছেন বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুর? সেই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee

সিএএ প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, বিজেপি বলছে, তৃণমূল চায় না, সাধারণ মানুষ নাগরিকত্ব পান। দুই মাস কেটে গিয়েছে। তৃণমূল কাউকে নাগরিকত্বের ফর্ম ফিলাপ করা থেকে আটকেছে? অভিষেক আরও বলেন, আপনি আমায় দেখান, বিজেপির কোনও বুথের কোনও নেতা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন?

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, " স্বরাষ্ট্রমন্ত্রী সভা করে বলে গিয়েছেন মতুয়ারা শরণার্থী। আর আমরা বলছি মতুয়ারা সবাই দেশের নাগরিক।" শান্তনু ঠাকুর গত পাঁচ বছরে মতুয়া ভাইদের জন্য কী করেছেন? সেই প্রশ্ন তুলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

গত পঞ্চায়েত ভোটে নিজের বুথে হেরেছিলেন শান্তনু ঠাকুর। সেই কথা রবিবার সভামঞ্চ থেকে মনে করিয়ে দেন অভিষেক। আগামী ২০ তারিখ ওই কেন্দ্রে ভোট। শান্তনু ঠাকুরকে "শেষ জবাব" দেওয়ার কথা বললেন অভিষেক। " যারা শ্রী শ্রী হরিচাঁদ, শ্রী শ্রী গুরুচাঁদকে ঈশ্বর বলে মানেন না। তাদের কি ভোট দেবেন? " প্রশ্ন করেছেন অভিষেক।

বনগাঁ অঞ্চলে মতুয়া ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। মতুয়া ভোটব্যাঙ্ক পাওয়ার চেষ্টাতেই বিজেপি, তৃণমূল। শান্তনু ঠাকুর বনাম মমতাবালা ঠাকুরের বিবাদ সামনে চলে এসেছে৷ রাজনৈতিকভাবে মতুয়া ঠাকুরবাড়ি দুই ভাগে বিভক্ত। এমনই মনে করছে ওয়াকিবহাল মহলের একটা অংশ।

তৃণমূল না কি বিজেপি কোন দিকে কতটা যাবে মতুয়াদের ভোট? সেই অঙ্ক কষা চলছে রাজনৈতিক মহলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+