বিজেপি ক্ষমতায় আসলেই সপ্তম বেতন কমিশন, ঘোষণা অমিত শাহের

তিনি বলেন, এ রাজ্যের সরকার মানুষকে যে বঞ্চনা করেন, তার বিরুদ্ধেই লড়বে বিজেপি। বাংলায় শুধু সরকার গড়াই লক্ষ্য নয়, তৃণমূলের সিন্ডিকেটরাজ শেষ করাও লক্ষ্য।

ভোটের মুখে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির তোপ অমিত শাহের। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে সপ্তম পে কমিশন চালু হবে। নামখানার জনসভা থেকে ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, এ রাজ্যের সরকার মানুষকে যে বঞ্চনা করেন, তার বিরুদ্ধেই লড়বে বিজেপি। বাংলায় শুধু সরকার গড়াই লক্ষ্য নয়, তৃণমূলের সিন্ডিকেটরাজ শেষ করাও লক্ষ্য।

ইতিমধ্যে সপ্তম বেতন কমিশন লাগু করেছে কেন্দ্রীয় সরকার। আর সেই হারেই এখন বেতন পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কিন্তু রাজ্য সরকারি কর্মীরা তুলনামূলক ভাবে অনেকটাই কম পান বেতন। যা নিয়ে ক্ষোভ রয়েছে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। এদিন নামখানার সভা থেকেই সেই বিষয়টিকে ফের একবার উস্কে দিলেন অমিত শাহ।

ক্ষমতায় আসলেই সপ্তম বেতন কমিশন

ক্ষমতায় আসলেই সপ্তম বেতন কমিশন

গোটা দেশে সপ্তম বেতন কমিশন লাগু হয়ে গেলেও এখনও পর্যন্ত বাংলায় তা হয়নি। সম্প্রতি ষষ্ঠ বেতন কমিশন লাগু হলেও এখনও বহু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সরকারি কর্মচারীরা। নামখানার সভা থেকেই সেই বিষয়টিকেই এদিন উস্কে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহ বলেন, "রাজ্যের কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের সুবিধা পান না। ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশনের সুবিধা পাবেন কর্মচারীরা।" প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সপ্তম বেতন কমিশন লাগু করা হবে বলে দাবি তাঁর।

বেতন কাঠামো নিয়ে রয়েছে ক্ষোভ!

বেতন কাঠামো নিয়ে রয়েছে ক্ষোভ!

রাজ্য সরকারি কর্মীদের বেতন পাঠামো নিয়ে ক্ষোভ রয়েছে। তা গত লোকসভাতেই আঁচ পাওয়া গিয়েছিল। ব্যালটের সমস্ত ভোট যায় সরকারের বিপক্ষে। আর তা বুঝে তড়িঘড়ি বেতন কমিশন নিয়ে ভাবতে শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঠন করা হয় ষষ্ঠ বেতন কমিশন। কিন্তু মহার্ঘ ভাতা সহ একাধিক বিষয়ে ক্ষোভ রয়েছে। তা ভালোই বুঝেছেন বিজেপি নেতৃত্ব। আর তাই ভোটের আগে ফের একবার সেই বিষয়টিকে সামনে আনলেন। গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামো নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনিও ঘোষণা করেছিলেন যে, ক্ষমতায় আসলেই সপ্তম বেতন কমিশন। আর সেপথে হেঁটেই নামখানার সভামঞ্চ থেকে সপ্তম বেতন কমিশন গঠন নিয়ে বড় প্রতিশ্রুতি দিয়ে গেলেন।

সব বিধানসভায় বড় র‍্যালি করবে বিজেপি

সব বিধানসভায় বড় র‍্যালি করবে বিজেপি

নামখানাতে বক্তব্য রাখার সময় অমিত শাহ বলেন, ভোটের আগে সব বিধানসভায় বড় র‍্যালি করবে বিজেপি। সমস্ত মানুষকে পাশে থাকার আবেদন রাখেন তিনি। তিনি বলেন, বিজেপির লড়াই সিন্ডিকেটের বিরুদ্ধে। বাংলার পরিস্থিতি পরিবর্তন করাই বিজেপির লক্ষ্য বলে এদিন মন্তব্য করেন শাহ। তিনি দাবি করেন যে, পরিবর্তন হলে মত্‍স্যজীবীরা ঘুষ ছাড়াই নৌকা চালাতে পারবেন। কৃষকরা পাবেন ফসলের সঠিক দাম, তখন হবে পরিবর্তন। পুজো-পাঠ, রামনবমী পালন করতে পারবেন আপনারা। কোনও তোষণ-রাজনীতির জায়গা হবে না রাজ্যে। তখনই হবে পরিবর্তন", নামখানায় দাবি অমিত শাহর।

২৯৪ আসন থেকে তৃণমূলকে উৎখাত করব’, নামখানায় অমিত শাহ

২৯৪ আসন থেকে তৃণমূলকে উৎখাত করব’, নামখানায় অমিত শাহ

নামখানায় জনসভা থেকে বাংলা থেকে মুখ্যমন্ত্রীকে উৎখাতের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, ২৯৪ আসন থেকে তৃণমূলকে উৎখাত করব। তিনি আরও বলেন, কংগ্রেস-বাম-তৃণমূলকে সুযোগ দিয়েছেন, বিজেপিকে সুযোগ দিন। সুযোগ পেলে এই বাংলাকে সোনার বাংলা গড়ব। মানুষকে বলার সুযোগ দেওয়া হবে না বলে দাবি শাহের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+