পেট্রাপোল সীমান্তে নতুন চেকপোস্ট, সীমান্ত সুরক্ষা নীতি নিয়ে বার্তা অমিত শাহের
এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পর্যবেক্ষণে এসে পেট্রাপোল সীমান্তের গুরুত্ব ও বাংলাদেশের সঙ্গে মৈত্রীর বার্তা দিয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত পেট্রাপোলে নতুন চেকপোস্ট ও পেট্রাপোল থানার উদ্বাধন করে তিনি। পেট্রাপোল সীমান্ত ঘুরে দেখেন তিনি।
মঙ্গলবার রবীন্দ্রজয়ন্তীতে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঘুরে দেখেন। রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করেন। সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারপর সেখান থেকে তিনি যান পেট্রাপোলে বিএসএফের অনুষ্ঠানে যোগ দিতে।

ভারত-বাংলাদেশের আন্তর্তাজিক পেট্রাপোল সীমান্তে নতুন চেকপোস্ট ও থানার নতুন ভবনের উদ্বোধন করেন তিনি। বিএসএফ নিয়ে যখন সীমান্ত লাগোয়া গ্রামগুলি থেকে নানা অভিযোগ উঠছে কিংবা গরু পাচার মালায় চার্জশিটে সরাসরি বিএসএফকে কাঠগড়ায় তুলেছে ইডি, তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই পরিদর্শন তাৎপর্যপূর্ণ।
অমিত শাহ এদিন পেট্রাপোলে বলেন, আমাদের সীমান্ত সুরক্ষা নীতি স্পষ্ট। আমরা সীমান্তবর্তী এলাকায় মজবুত পরিকাঠামো চাই আমরা। সীমান্তবর্তী গ্রামগুলিতে দেশের অন্যান্য গ্রামের মতোই উন্নয়নমূলক ব্যবস্থা থাকুক, যোগাযোগ ব্যবস্থা থাকুক, সেটাই চায় স্বরাষ্ট্রমন্ত্রক।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের আর্থিক উন্নয়নে বড় ভূমিকা পেট্রাপোলের স্থলবন্দরের পেট্রাপোলের দ্বিতীয় কার্গো গেট তৈরি হলে সমস্যা মিটে যাবে। পেট্রাপোল সীমান্ত দিয়ে স্থল-বাণিজ্য বেড়েছে। তিনি বলেন, স্থলবন্দরের বিকাশ শুধুমাত্র ৫ ট্রিলিয়ান অর্থনীতির জন্যই জরুরি নয়, প্রতিবেশী দেশগুলি সঙ্গে বাণিজ্য স্থাপনেরও উপযোগী।
তিনি বলেন, ল্যান্ড পোর্ট অথরিটি প্রতিবেশী দেশগুলির সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। সীমান্ত-বন্দর প্রতিষ্ঠার মাধ্যমে বাণিজ্যকে অন্য মাত্রা দেওয়ার লক্ষ্য স্থাপন করেছে স্বরা্ষ্ট্রমন্ত্রক। বাংলাদেশের সঙ্গে আমাদের বরাবরই মৈত্রীর সম্পর্ক। এখন দুই দেশের মধ্যে স্থল-বাণিজ্যের দুয়ার খোলা।

এদিন ভাষণের শুরুতেই কবিগুরুকে সশ্রদ্ধ প্রণাম জানান অমিত শাহ। তিনি বলেন, রবীন্দ্রনাথ এমন একজন কবি, যিনি দু-দেশের জাতীয় সঙ্গীত লেখার সম্মান অর্জন করেছেন। ভারত ছাড়া বাংলাদশের জাতীয় সঙ্গীতও তাঁর কলম থেকে লেখা হয়েছে। দুই দেশ এক কবির লেখা গান গেয়ে মৈত্রীর বন্ধনে আগে থেকেই যুক্ত।
সোমবার রাতেই রাজ্যে আসেন অমিত শাহ। তারপর মঙ্গলবার তিনি জোড়াসাঁকোতে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করার পাশাপাশি ঠাকুরবাড়ি ঘুরে দেখেন। সেখান থেকেই তিনি বনগাঁ যান। তারপর সড়কপথে তিনি পেট্রাপোল সীমান্তে বিএসএফের অনুষ্ঠানে যোগ দিতে আসেন। সন্ধ্যায় তিনি সায়ন্স সিটিতে দুটি অনুষ্ঠানে যোগ দেবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত











Click it and Unblock the Notifications