Sandeshkhali: বিজেপির কর্মসমিতির বৈঠকে উঠল সন্দেশখালি প্রসঙ্গ! শাহ বললেন, হৃদয় বিদারক ঘটনা
Sandeshkhali incident: সন্দেশখালির ঘটনায় উত্তাল রাজ্য! যার আঁচ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। এবার বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকেও উঠল সন্দেশখালি প্রসঙ্গ। সামনেই লোকসভা নির্বাচন। নির্বাচনের আগে দিল্লিতে শুরু হয়েছে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন রাজ্য থেকে বিজেপির শীর্ষ নেতৃত্বরা যোগ দিয়েছেন।
আর সেই কর্মসমিতির বৈঠকেই সন্দেশখালি (Sandeshkhali incident) নিয়ে প্রস্তাব আনলেন অমিত শাহ। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রস্তাব পেশ করে অমিত শাহ বলেন, সন্দেশখালিতে (Sandeshkhali incident) যা ঘটেছে তা মেনে নেওয়া যায় না। একেবারেই হৃদয় বিদারক ঘটনা। এমনকি বিজেপি কর্মীদের উপর সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। যাতে তারা বিজেপি না করে। একই সঙ্গে পরিবারবাদ এবং সহ একাধিক ইস্যুতে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের শরিকদের এদিন তীব্র আক্রমণ শানান অমিত শাহ। বলেন, ইন্ডিয়া জোটের শরিকরা সন্ত্রাসের রাজনীতি করে। মানুষ এর যোগ্য জবাব দেবে।
অন্যদিকে সন্দেশখালির ঘটনার তীব্র প্রতিবাদ জানান কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। সন্দেশখালির ঘটনায় বিশেষ অনুসন্ধান কমিটি গড়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আর সেই কমিটিতে রয়েছেন প্রতিমা ভৌমিক সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। গত কয়েকদিন আগে এই কমিটি সন্দেশখালি যেতে চাইলে তাঁদের আটকে দেওয়া হয়। তা নিয়ে একেবারে হুলস্থুল বেঁধে যায়। এই প্রসঙ্গে এদিন প্রতিমা ভৌমিক বলেন, সন্দেখালি ভালো নেই। স্থানীয় পুলিশ প্রশাসন তৃণমূল ক্যাডারের ভূমিকায় কাজ করছে বলে অভিযোগ কেন্দ্রীয়মন্ত্রীর।
#WATCH | Delhi: On the Sandeshkhali incident, Union Minister Pratima Bhoumik says, "Sandeshkhali is just one but Mamata Banerjee has made thousands of 'Sandeshkhali' in West Bengal. Women of Sandeshkhali have courageously shown the exploitation they're facing...We also tried to… pic.twitter.com/RQbrHgf6aV
— ANI (@ANI) February 18, 2024
তাঁর কথায়, একটা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার 'সন্দেশখালি' করেছেন। আগামীকাল সোমবার সন্দেশখালির ঘটনায় বিশেষ রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী। এরপরেই যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে সন্দেশখালির মহিলাদের পাশে তাঁরা রয়েছেন বলেই জানিয়েছেন প্রতীমা ভৌমিক।
যদিও এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী বিরবাহা হাসদা। আজ রবিবার সন্দেশখালি যাচ্ছেন বিরবাহা হাসদা সহ একাধিক রাজ্যের মন্ত্রী। তাঁর দাবি, তৃণমূলের নাম ব্যবহার করে দলকে কুতসা করা হচ্ছে। বিজেপি সহ বিরোধীরা নোংরা রাজনীতি করছে বলেও দাবি রাজ্যের মন্ত্রীর।












Click it and Unblock the Notifications