পঞ্চায়েত ভোটের আগে আমডাঙায় উত্তেজনা, বাইক থেকে গুলি, মাটিতে লুটিয়ে পড়লেন তৃণমূল নেতা

পঞ্চায়েত ভোটের আগে উত্তেজনা উত্তর ২৪ পরগনার আমডাঙায়। তৃণমূল কংগ্রেস নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। কবজিতে আটকে রয়েছে গুলি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাঁকে। বাইকে করে এসে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ।

রবিবার রাতে ঘটনাটি ঘটেছে আমডাঙার মথুরা এলাকায়। রাতে তিনি সন্তোষপুর থেকে বাইক চালিয়ে ঘুরিগাছি গ্রামে ফিরছিলেন। সেসময় দুষ্কৃতিরা তাঁর উপরে হামলা চালায়। চলন্ত বাইক থেকেই টার্গেট করা হয় তৃণমূল কংগ্রেস নেতা আবু তোয়েবকে। কবজিতে গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

তৃণমূল নেতাকে গুলি

স্থানীয়রা গুলির শব্দ পেয়ে ছুটে বেরিয়ে আসেন। দেখেন মাটিতে পড়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা আবূু তোয়েব। রক্তে ভেসে যাচ্ছে তার শরীর। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান তাঁরা। বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ডান হাতের কবজিতে আটকে রয়েছে বুলেট।

তৃণমূল

কারা গুলি চালিয়েছেন তা স্পষ্ট করে বলতে পারছেন না তৃণমূল কংগ্রেস নেতা। বাইক চালাচ্ছিলেন বলে তিনি স্পষ্ট করে দেখতে পারেননি। স্থানীয় বাসিন্দারাও জানাতে পারছেন না। কারণ তখন অনেকটা রাত হয়ে গিয়েছিল। তাঁরা বাড়ির ভেতরে ছিলেন। গুলির শব্দ পেয়ে ছুটে বেরিয়ে আসেন। তখন তাঁরা সেখানে আর কাউকে দেখতে পাননি বলে জানিয়েছেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঘটনাস্থল খতিয়ে দেখে সেখান থেকে কোনও প্রমাণ পাওয়া যায় কিনা সেটা খতিয়ে দেখছে তারা। সামনেই পঞ্চায়েত নির্বাচন সেকারণেই তৃণমূল কংগ্রেসকে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

গত কয়েকদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে পঞ্চায়েতের প্রার্থী বাছাই নিয়ে গণভোট হচ্ছে। তাতে একাধিক জায়গায় দলীয় কোন্দল প্রকাশ্যে এসে পড়েছে। তাই নিয়ে বিজেপি কটাক্ষ করতে ছাড়েিন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি শুরু হয়েছে কোচবিহার থেকে। কাকদ্বীপে িগয়ে শেষ হবে। এখন তিনি রয়েছেন মুর্শিদাবাদে। সেখানেও গোষ্ঠীদ্বন্দ্বের খবর প্রকাশ্যে এসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+