রাতে অন্ধকারে সন্দেশখালিতে ফের দুষ্কৃতী হামলা! আন্দোলনকারীকে অপহরণ করার চেষ্টার অভিযোগ
আগামী পয়লা মে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি আসনের সঙ্গে ভোট বসিরহাটেও। তার আগে সন্দেশখালিতে ফের একবার আন্দোলনকারীকে ভয় দেখানো এবং অপহরণের চেষ্টার অভিযোগ। এব্যাপারে সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। খবর পেয়ে রাতেই অভিযোগকারিনীর বাড়িতে যান বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র।
উল্লেখ করা প্রয়োজন বুধবার দুপুরে সন্দেশখালিতে গিয়েছিলেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সেই সময় সন্দেশখালির প্রতিবাদী মহিলারা তাঁর সঙ্গে দেখা করেছিলেন। সেই তালিকায় ছিলেন ওই মহিলাও। আর বুধবার রাত হতেই ওই মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ।

বুধবার রাতে দুষ্কৃতী হামলা
বুধবার রাতের অভিযোগ নিয়ে ফের সন্দেখখালিতে শোরগোল পড়ে গিয়েছে। ওই মহিলা জানিয়েছেন, রাতে বাড়ির বাইরে কুকুর ডাকায় তিনি বাইরে বের হয়েছিলেন। সেই সময় বেশ কয়েকজন তাঁকে চেপে ধরে। তিনি কাউকেই চিনতে পারেননি।
পালিয়ে যায় দুষ্কৃতীরা
ওই মহিলার দাবি টানতে টানতে নিয়ে যাওয়ার সময় তিনি পুকুরে পড়ে গিয়েছিলেন। সেখান থেকে তাঁকে আবার তুলে নিয়ে যাওয়া হয়। মুখও বেঁধে দেওয়া হয়েছিল। মারধরও করা হয় বলে অভিযোগ করেছেন ওই মহিলা। কিন্তু সেই সময় বেশ কিছু কুকুর ডাকতে শুরু করায় তাঁকে ফেলে রেখেই পালিয়ে যায় দুষ্কৃতীরা।
প্রতিবাদীর অভিযোগ
ওই প্রতিবাদী অভিযোগ করেছেন, দুষ্কৃতীরা তাঁকে অভিযোগ তুলতে চাপ দেয়। কেন প্রিয়াঙ্কা টিবরেওয়ালের কাছে অভিযোগ করেছেন, তা নিয়েও প্রশ্ন করা হয় বলে দাবি করেছেন ওই মহিলা। এনিয়ে ভিডিও পোস্ট করেন বিজেপি নেত্রী।
Today I visited Sandeshkhali, where TMC goons, are threatening the people to prove Sk. Shahjahan is innocent. One woman named Anwesha Mondal, told me about the atrocities of Dilip Mallickw who few days ago abducted a woman,
— Priyanka Tibrewal (मोदी का परिवार) (@impriyankabjp) May 15, 2024
Following this complaint, today evening, TMC goons… pic.twitter.com/5I69yekMku
রাতেই গিয়েছিলেন বিজেপি প্রার্থী
রাতেই অভিযোগের তদন্তে যায় সন্দেসখালির থানার পুলিশ। অভিযোগকারিনীর বাড়িতে যান বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। ওই মহিলার স্বামী সন্দেশখালি থানার সিভিক ভলান্টিয়ার বলে জানা গিয়েছে। পুলিশ তাঁকেও জিজ্ঞাসাবাদ করেছে।
অভিযোগ উড়িয়েছে তৃণমূল
এদিকে ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের বসিরহাট টাউন প্রেসিডেন্ট অভিজিৎ ঘোষ বলেছেন, সন্দেশখালিতে নাটক চলছে, তা সবাই জেনে গিয়েছেন। এটা বাংলাকে বদনাম করা ছাড়া আর কিছুই নয়। পাশাপাশি তিনি বলেছেন, প্রিয়াঙ্কা টিবরেওয়াল সন্দেশখালিতে গিয়ে উত্তেজনা ছড়াচ্ছেন। তাঁর দাবি, তৃণমূল বসিরহাটে তো জিতবেই, সন্দেশখালি থেকে তাদের লিড ৩০ হাাজারের পরে থাকবে বলেও দাবি করেছেন ওই তৃণমূল নেতা।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, সন্দেশখালিতে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications