Sandeshkhali: তৃণমূলে ভোট না দিলে গুজরাতে পাঠানোর হুমকি, শাহজাহানের গ্রেফতারির দাবিতে ফের উত্তাল সন্দেশখালি
আজ ফের উত্তাল সন্দেশখালি। ঝুপখালিতে পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। শাহজাহান শেখের গ্রেফতারির দাবিতে পথে েনমেছেন তাঁরা। গ্রামবাসীরা অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসে ভোট না দিলে তাঁদের গুজরাতে পাঠিয়ে দেওয়ার হুমকি দিত শাহজাহান শেখ এবং তাঁর দলবল।
ঝুপখালির মহিলারা এবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। মাঠ দখল করে বেআইনিভাবে দোকানঘর তৈরির অভিযোগ করেছেন তাঁরা। সেকারণে অবিলম্বে শাহজাহান শেখকে গ্রেফতারির দাবি জানিয়েছেন তাঁরা। তুমুল উত্তেজনা তৈরি হয়েছে বয়ারমারিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের মহিলারা।

শাহজাহানের নতুন সাগরেদ শান্তনু জানার নাম প্রকাশ্যে এসেছে। সেই সঙ্গে হাজি সিদ্দিক মোল্লার নামও প্রকাশ্যে এসেছে। তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী শান্তনু জানা। তিনি নাকি খেলার মাঠ দখল করে দোকানঘর তৈরি করে ফেলেছিলেন। তাতে মদত ছিল শাহজাহান শেখের। প্রতিবাদ করলেই তাঁদের গুজরাতের টিকিট কেটে হাতে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েন শেখ শাহজাহানের এই সাগরেদ।
তার দাপটে গ্রামের বাসিন্দারা এতোদিন মুখ খুলতে পারেননি। এবার রাস্তায় নেমে প্রতিবাদ দেখাতে শুরু করেছেন গ্রামের বাসিন্দারা। তাঁরা মাঠ দখল করে তৈরি করা দোকান ঘর ভাঙচুর করেন তাঁরা। শাহজাহান শেখের গ্রেফতারির দাবি করেছেন তাঁরা। গ্রামবাসীরা অভিযোগ করেছেন শাহজাহান শেখ দ্রুত গ্রেফতার না হলে তাঁরা রাতে শান্তিতে ঘুমোতে পারছেন না।
ইডির উপর হামলার ৫৫ দিন পার হয়ে গিয়েছে এখনও অধরা শাহজাহান শেখ। আদালত জানিয়ে দিয়েছে শাহজাহান শেখকে গ্রেফতারিতে কোনও বাধা নেই। তারপরেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন ৭ দিনের মধ্যে গ্রেফতার হবেন শাহজাহান শেখ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কলকাতায় এসে কুণাল ঘোষের দেওয়া এই ডেডলাইনের তীব্র সমালোচনা করেছেন তিনি। নির্মলা সীতারমন বলেছেন শাসক দলের নেতা কীভাবে বলতে পারেন শাহজাহান শেখ কবে গ্রেফতার হবেন। তাহলে নিশ্চয় তাঁদের হেফাজতেই রয়েছে।
শাহজাহানের গ্রেফতারি না হলে যে সন্দেশখালিতে অসন্তোষ থামবে না সেটা বুঝতে পারছে পুলিশও। আজও ঝুপখালিতে শাহজাহান শেখের দুই শাগরেদের গ্রেফতারির দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। ঝুপখালির পাশাপাশি কানমারিতেও বিক্ষোভ দেখাচ্ছেন। সেখানেও শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে বিঘের পর বিঘে জমি দখলের অভিযোগ রয়েছে। সেই জমি ফেরানোর দাবিতেই তাঁরা পথে নেমেছেন।
বারবার সন্দেশখালিতে রাস্তায় নেমে কেন বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের মহিলারা। তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি শাহজাহােনর দলবল এখনও রাতের অন্ধকারে সক্রিয়। তাঁরা কি গ্রামে গ্রামে ভয় দেখিয়ে বেরাচ্ছেন এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাণেরক দায়েই কি গ্রামের মহিলারা রাস্তায় বেরিয়ে পড়ছেন। সন্দেশখালির একের পর এক গ্রামে শাহজাহানের দুর্নীতির কীর্তি বেরিয়ে আসছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications