Bhangor: ফের পিটিয়ে হত্যা রাজ্যে, এবার ভাঙড়ে চোর সন্দেহে গণপিটুনি ৫০ বছরের ব্যক্তিকে
রাজ্যে ফের পিটিয়ে খুনের ঘটনা ঘটল। এবার অকুস্থল ভাঙড়। থানা থেকে মাত্র ৫০০ মিটার দূরে এই ঘটনা ঘটেছে। আজগর মোল্লা নামে ৫০ বছরের এক ব্যক্তিকে রবিবার ভোরে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। গণপিটুনির পর দীর্ঘক্ষণ দেহ রাস্তাতেই পড়েছিল বলে অভিযোগ।
মৃত অজগর মোল্লার বাড়ি ফুলবাড়ি এলাকায়। মাদকাসক্ত ছিলেন তিনি এমনই জানিয়েছেন স্থানীয়রা। জানা গিয়েছে চোর সন্দেহে তাঁকে মারধর করা হয়। দীর্ঘক্ষণ রাস্তায় পড়েছিল দেহ। তারপর গ্রামবাসীরাই দেহ উদ্ধার করে নিয়ে যায়। কে বা কারা এই ঘটনায় জড়িত তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এদিকে এই ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ভাঙড় বাজারের বাসিন্দারা। এই নিয়ে কেউ কোনও কথা বলতে চাইছেন না। দীর্ঘক্ষণ দেহ রাস্তায় পড়ে থাকার পরেও কেন পুলিশ গিয়ে দেহ উদ্ধার করল না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অজগরের বা়ড়ির লোকেরাও ঘটনাস্থলে এসেছিলেন।
স্থানীয় এক বাসিন্দা দাবি করেছেন নৈশ প্রহরি থাকা সত্ত্বেও গত কয়েকদিন ধরে এলাকায় চুরি হচ্ছিল। তারপরেই অলাকায় অজগরকে দেখে অনেকেই মনে করেছিলেন চোর। তাকে গাছে বেঁধে রাখা হয়েছিল। অনেকেই চড় থাপ্পর মেরেছিল। তারপরে আর হুঁশ ছিল না তার। সকলে মনে করেছিলেন হয়তো অজ্ঞান হয়ে গিয়েছে। কিন্তু পরে জানা যায় সে মারা গিয়েছে।
এদিকে রাজ্যে একের পর এক জায়গায় গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। প্রথম বনগাঁ, বারাসত, মধ্যমগ্রামে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে মারধরের ঘটনা ঘটেছিল। তারপরে ঝাড়গ্রাম এমনকী কলকাতাতেও গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটেছে। তার পরেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications