Gangasagar Mela: প্লাস্টিক ফ্রি গঙ্গাসাগর মেলা করার ডাক প্রশাসনের, ড্রেজিংয়ের কাজ চলছে সাগরে
হাতে আর বেশি দিন বাকি নেই। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজ্য সরকার। যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছে দক্ষিণ ২৪ পরগনা জেল প্রশাসনও। স্নানযাত্রায় যাতে কোনও সমস্যা না হয়। পাশাপাশি প্লাস্টিকের ব্যবহারেও রাশ টানার দিকে নজর প্রশাসনের।
গঙ্গাসাগর মেলায় ফগ লাইট থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা সব কিছুকেই নিখুঁত করার ব্যবস্থা চলছে। পরিবহন ব্যবস্থার দিকে বাড়তি জোর দেওতা হচ্ছে। কোনও খামতি রাখা হচ্ছে না। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফে এমনই জানানো হচ্ছে।

এবার গঙ্গাসাগর মেলা আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হবে। মেলা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত হবে। সংক্রান্তির তিথিতে পূন্যস্নান আছে। গত বছরের তুলনায় পরিবহণ ব্যবস্থায় যথেষ্ট জোর দেওয়া হয়েছে। জলপথের জন্য অতিরিক্ত বার্জ রাখা হচ্ছে।
সাগরে পলি জমে যাওয়া একটা বড় সমস্যা। এছাড়াও একটি চড়া তৈরি হয়েছে বলেও জানা গিয়েছে। সেই চড়া কাটার কাজও শুরু হয়েছে বলে খবর। সাগরে ড্রেজিংয়ের কাজও চলছে। এই বিষয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক বলেন, ইতিমধ্যেই ড্রেজিংয়ের কাজ চলছে। যা ড্রেজিং করা হয়েছে কাজে লাগবে।
তার মতে, আশা করা যাচ্ছে এই সমস্যা আগামী পাঁচ জানুয়ারির মধ্যে মিটে যেতে পারে। মোট তিনটে ড্রেজার গঙ্গাসাগর মেলা শেষ হওয়া পর্যন্ত থাকবে। জলপথে পরিবহণে যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে।
এছাড়াও এবার একটি মেগা কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে। গত বছরের মতোই সব রকম ব্যবস্থা থাকছে। সিসিটিভি এবং ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে। গত বছর গঙ্গাসাগর মেলায় কুয়াশার কারণে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। যাতায়াতের ক্ষেত্রে অনেক বাধা এসেছিল।
সেই সমস্যা কাটানোর জন্য এই বছর ফগ লাইটের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জেটিগুলিতেও লাইটের ব্যবস্থা করা হবে। প্লাস্টিকের দূষণ রোখার জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। এবার প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ করার সম্পূর্ণ চেষ্টা ইতিমধ্যেই শুরু হয়েছে।
এজন্য, প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের তিনটি ইউনিট করা হবে। প্লাস্টিক ফ্রি মেলা নিয়ে পদক্ষেপ করা হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফে। মানুষের সচেতনতার জন্য একটি পদযাত্রার ব্যবস্থা করা হচ্ছে।
পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্স রাখা হচ্ছে। পাঁচটি অস্থায়ী হাসপাতাল করা হচ্ছে। চারটে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই পুলিশ কর্মী, সিভিল ডিফেন্স যথেষ্ট পরিমাণে মোতায়েন করা হবে।
গঙ্গাসাগরে ফোনের যোগাযোগ ব্যবস্থা উন্নতির চেষ্টা চলছে। জিও, এয়ারটেল সহ সমস্ত মোবাইল নেটওয়ার্ক কোম্পানির সঙ্গেই কথোপকথন চলছে। জেলা প্রশাসনের তরফে আশা করা হচ্ছে, এই বছর কিছুটা হলেও সেই সমস্যা মিটবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications