চার লক্ষের বেশি ভোটে ডায়মন্ড হারবারে বিরোধীদের হারানোর চ্যালেঞ্জ অভিষেকের
ডায়মন্ড হারবার কেন্দ্রে তিনি প্রার্থী। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এখনও তাঁর কেন্দ্রে প্রচারে নামেননি। তবে বসিরহাটের মঞ্চ থেকে নিজের কেন্দ্র নিয়েই বার্তা দিলেন। ডায়মন্ড হারবার কেন্দ্রে এবার বিরোধীদের বান্ডিল করবেন তিনি।
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে পরপর দুই বার জিতে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারও তিনি সেখান থেকেই ভোটে লড়ছেন। রাজ্যের বিরোধী দলগুলি ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেককে হারানোর ডাক দিয়েছে। এবার পালটা দিলেন অভিষেক।

বিরোধীরা যাদের প্রার্থ করুক না কেন। ভোটে তাদের হারাবেন অভিষেক৷ শুধু হারাবে বললেও ভুল৷ এবার বান্ডিল করবেন তিনি। এমনই জোরালো বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
চার লক্ষ ভোটে হারাবেন তিনি। এমনই কথা দাবি করেছেন অভিষেক। বসিরহাটের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ডায়মন্ড হারবারে চার লাখের ব্যবধানে বিরোধীদের বান্ডিল করব।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার হারবেন। বিজেপি প্রার্থী এবার তাঁকে হারাবেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাম্প্রতিক অতীতে বার বার দাবি করেছেন এই কথা। বিজেপি যদিও এখনও এই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি। জল্পনাও চলছে না কোনও নাম ঘিরে।
ভাঙরের আইএসএফ বিধায়ক এখনও ডায়মন্ড হারবার থেকে লোকসভা নির্বাচনে লড়াই করতে চান। যদিও আইএসএফ এখনও কোনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি। এই কেন্দ্রে বামেদের প্রার্থী প্রতীক উর রহমান।
২০১৯ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়কে হারিয়েছিলেন। ভোটে জেতার ব্যবধান ছিল ৩ লক্ষ ২০ হাজার। মোট ভোটের ৫৬ শতাংশের বেশি পান অভিষেক। এবার সেই ভোটের ব্যবধান চার লক্ষের বেশি নিয়ে যাবেন। এমনই বার্তা দিলেন এদিন অভিষেক।
রাজনৈতিক মহল মনে করছে, এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক নিজের দলকে বার্তা দিলেন। বিরোধীদের উপরও চাপ বাড়ালেন। একদম শেষ দফায় এই কেন্দ্রে ভোট। ফলে সমীকরণ কোথায় গিয়ে দাঁড়ায়? সেই বিষয়টিও গুরুত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications