Abhishek Banerjee: শাহজাহান শেখ কোথায়? সন্দেশখালির ঘটনা নিয়ে মুখ খুললেন অভিষেক
সন্দেশখালির বাঘ কোথায় আছেন? হদিশ পাচ্ছেন না কেউ। পুলিশ তার টিকিটি এখনও ছুঁতে পারেনি। আজ ইডির ডাকে হাজিরা দেননি সন্দেশখালির দাপুটে নেতা শাহজাহান শেখ। তারপরেই সন্দেশখালির ঘটনা নিয়ে মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম সন্দেশখালির ঘটনা নিয়ে মুখ খোলেন। তিনি এককথায় শাহজাহান আলির পাশেই দাঁড়িয়েছেন। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'ঘটনার দিন শাহজাহান শেখ সেখানে ছিল বলে তো আমার জানা নেই। তবে যে ঘটনা ঘটেছে সেটা অনভিপ্রেত। বিক্ষোভ দেখিয়েছেন কিছু লোক সেটা দেখেছি তবে শাহজাহান শেখ সেখানে ছিল বলে আমার জানা নেই। কাজেই সেদিন সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে সেটা তদন্ত ছাড়া কারোর নাম বলা যাবে না।'

প্রসঙ্গত উল্লেখ্য রেশন দুর্নীতির তদন্তে নেমে ইডি বালু ঘনিষ্ঠ সন্দেশখালির তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত নেতার বাড়িতে হানা দিয়েছিল। সেখানে গিয়ে রীতিমতো মারধর খেতে হয়েছিল ইডি আধিকারীকদের। ২ ইডি আধিকারীকের মাথা ফেটে গিয়েছিল। প্রাণ হাতে নিয়ে পালিয়ে বেঁচে ছিলেন তাঁরা। আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়েছিল।
তারপর থেকে সন্দেশখালি থেকে বেপাত্তা শাহাজান শেখ। তাঁর নামে লুক আউট নোটিস জারি করা হয়েছে। অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু পুিলশ এখনও তাঁকে গ্রেফতার করেনি। পরে আবার শাহজাহান শেখের বাড়িতে হানা দিয়েছিল ইডি। সেদিন তাঁর বাড়িতে তালা ভেঙে তল্লাশি চালায়। কিন্তু কিছুই উদ্ধার করতে পারেননি তদন্তকারীরা। তারপরে ২৯ তারিখ তাঁকে কলকাতায় ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল।
সোমবার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ইডির দফতরে দেখা মেলেনি শাহজাহান শেখের। এমনকী তাঁর কোনও আইনজীবীকেও দেখা যায়নি ইডির দফতরে। গ্রামের একাধিক নেতা দাবি করেছেন সন্দেশখািলতেই রয়েছেন শাহজাহান শেখ। তিনি সন্দেশ খালির বাঘ। সময় হলেই প্রকাশ্যে আসবেন। কিন্তু আজ পর্যন্ত পুলিশ তাঁর হদিশ পায়নি। যদিও এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক পর্যন্ত চিঠি চালাচালি হয়েছে। রাজ্যের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার জানিয়েছিলেন দোষীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে ওই পর্যন্তই তারপরে আর দেখা পাওয়া যায়নি তাঁর।
এই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ খুললেন সন্দেষখালির ঘটনা নিয়ে। তিনি ইডিরপ অফিসারদের উপর হামলার ঘটনার একদিকে যেমন নিন্দা করেছেন। তেমনই সরাসরি সেই ঘটনায় শাহজাহান শেখকে দায়ী করার ক্ষেত্রেও এক কথায় আপত্তি জানিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির উপরেও দোষ চাপিয়েছেন। তিনি পাল্টা অভিযোগ করেছেন ইডি কলকাতা থেকে রেড করতে যাচ্ছেন সন্দেশখালিতে। এদিকে পুলিশকে কোনও খবর দিচ্ছেন না। সংবাদ মাধ্যমকে জানানো হচ্ছে কিন্তু পুলিশকে জানানো হচ্ছে না।
তিনি পাল্টা নাম না করে শুভেন্দু অধিকারীকে টার্গেট করেছেন। যাঁদের ক্যামেরায় টাকা নিতে দেখা গিয়েছে তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁরা বিজেপির ছত্রছায়ায় রয়েছে বলে ইডি তাঁদের ডাকছে না এমনই অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্টে যাঁরা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে তাঁদের দিকে ইডি সিবিআই লেলিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications