Abhishek Banerjee: নবীন-প্রবীণ দ্বন্দ্ব তৃণমূলে, আজ কী বার্তা দেবেন অভিষেক? জল্পনা তুঙ্গে

বেশ কয়েক দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনও মন্তব্য করতে দেখা যায়নি। তৃণমূল কংগ্রেস শিবিরে অস্বস্তি জারি রয়েছে। দলের মধ্যে নবীন - প্রবীণ দ্বন্দ্ব ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠেছে। আজ রবিবার অভিষেক কি মুখ খুলবেন? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নিজেকে আটকে রাখবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমন বার্তা তিনি এর আগে দলের অন্দরে কয়েক জনের কাছে দিয়েছিলেন। আজ রবিবার অভিষেকের কর্মসূচি রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। পৈলানে তিনি বৃদ্ধদের ভাতা তুলে দেবেন। সেই অনুষ্ঠান ঘিরেই এখন বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে।

Abhishek Banerjee

নবীন-প্রবীণ দ্বন্দ্ব প্রকাশ হয়েছে তৃণমূল কংগ্রেসের মধ্যে। ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসের দিন রীতিমতো বাকযুদ্ধ চলে তৃণমূলের অন্দরে। সিপিএম, বিজেপি, কংগ্রেস তৃণমূলকে আক্রমণ করতে মাঠে নেমে পড়েছে এই ইস্যুতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দলের রাশ দেওয়া উচিত। তৃণমূলের অন্দরে উঠে আসছে এই বার্তা।

অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন। গোটা রাজ্যজুড়ে তিনি লোকসভা নির্বাচনে প্রচারে থাকবেন না। নেত্রী ও আমলাদের কিছু কাজকর্ম সিদ্ধান্ত ঘিরেও তিনি অখুশি বলে জানা গিয়েছিল। দলের প্রতিষ্ঠা দিবসের দিন প্রবল বিতর্কের মধ্যে সন্ধ্যাবেলায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠক হয়েছিল।

বেশ কয়েক ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ছিলেন অভিষেক। কিন্তু সংবাদ মাধ্যমের সামনে তিনি কোনও মুখ খোলেননি। গত অক্টোবর মাসে রাজভবনের বাইরে তিনি কর্মসূচি নিয়েছিলেন। তারপর আর তাকে কোনও বড় কর্মসূচিতে দেখা যায়নি। পুজোর পর নবীন - প্রবীণ দ্বন্দ্ব তৃণমূলের অভ্যন্তরে আরও প্রকট হয়েছে।

বছরের শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচি নিয়েছেন। বৃদ্ধদের হাতে তিনি ভাতা তুলে দেবেন। একজন সাংসদ কী করে বার্ধক্য ভাতা দিতে পারেন? সেই প্রশ্ন উঠেছে। কেন্দ্র ও রাজ্য এই বার্ধক্য ভাতা দিয়ে থাকেন। সাংসদ কীভাবে নিজের টাকা এই বার্ধক্য ভাতায় ব্যবহার করবেন? সেই প্রশ্ন বিজেপি নেতৃত্ব তুলেছে। শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার তীব্র খোঁচা মেরেছেন এই বিষয়ে।

এখন প্রশ্ন হল, দলের উদ্দেশ্যে কোন বার্তা দেবেন অভিষেক ? বিতর্ক এক উচ্চতায় পৌঁছে গিয়েছে নবীন প্রবীণ দ্বন্দ্বে। তিনি কী বার্তা দিচ্ছেন? দলের সেনাপতি হিসেবে তার অনুগামীরা অভিষেককে সামনে দেখতে চাইছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পন্থীরা নেত্রীর পক্ষে সওয়াল করছেন সব সময়।

সামনেই লোকসভা ভোট। তৃণমূলের অন্তরে এই দ্বন্দ্ব এখন যথেষ্ট ছাপ ফেলতে শুরু করেছে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। এই পরিস্থিতিতে কী বার্তা দেবেন অভিষেক? আগামী দিনের কর্মসূচি কি তিনি ঘোষণা করবেন? তার অনুগামীদের মঞ্চ থেকে কী কিছু বলবেন তিনি? জল্পনা তুঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+