'ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যুবরণ করর', কেন এমন মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

দিদির দূতেদের ক্ষোভের মধ্যে পড়া থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি! একাধিক ইস্যুতে কথা বললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র! এই নিয়ে বারবার ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ইস্যুতে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আজ শনিবার নোদাখালিতে পর্যালোচনা একটি বৈঠক করেন তিনি। যেখানে দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসক, পুলিশ আধিকারিক সহ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

ওই বৈঠকে স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভান্ডার পাওয়া নিয়ে মানুষের একাধিক সুবিধা-অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 কেন্দ্র টাকা দিচ্ছে না বলে অভিযোগ অভিষেকের

কেন্দ্র টাকা দিচ্ছে না বলে অভিযোগ অভিষেকের

আর সেই বৈঠকে আবাস যোজনা সহ বেশ কয়েকটি নির্দিষ্ট অভিযোগ নিয়েও আলোচনা হয়। বিশেষ করে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল যেভাবে স্বাস্থ্যসাথী কার্ডের বিনিময়ে পরিষেবা দিচ্ছে না তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিষেক। শুধু তাই নয়, এই বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। এমনকি পুলিশকেও এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বলে খবর। অন্যদিকে আবাস যোজনা নিয়েও কথা বলেন তিনি। বলেন, ৩ লাখ ৬৭ হাজার ২১৯ জন প্রকৃত প্রাপক রয়েছে। যাদের সত্যিই বাড়ি দরকার। কিন্তু কেন্দ্র টাকা দিচ্ছে না বলে অভিযোগ অভিষেকের। কেন্দ্র থেকে টিমের পর টিম পাঠাচ্ছে। কিন্তু কিছুই পায়নি বলে দাবি তাঁর।

 মানুষের ক্ষোভ আমাদের আশীর্বাদ

মানুষের ক্ষোভ আমাদের আশীর্বাদ

অন্যদিকে গায়ের জোরে ৬ হাজার কোটি টাকা আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলা যেহেতু গণতান্ত্রিক ভাবে এদের প্রত্যাহার করেছে সেজন্যে এই অবস্থা বলে দাবি তাঁর। এমনকি ইচ্ছাকৃত ভাবে বাংলাকে ভাতে মারার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন ডায়মন্ডহারবারের সাংসদ। অন্যদিকে 'দিদির দুতে'রা যেভাবে গ্রামে গ্রামে গিয়ে ক্ষোভের মুখে পড়ছে তা নিয়েও মুখ খুলেছেন তিনি। অভিষেকের মতে, মানুষের ক্ষোভ আমাদের আশীর্বাদ। মানুষ যার কাছে আশা করে, তাঁর কাছে ক্ষোভ প্রকাশ করে।

'ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যুবরণ করর'

'ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যুবরণ করর'


এমনকি আগামিদিনে দিদির দূত হয়ে মানুষের কাছে যাওয়ার কথা বলেন অভিষেক। বলেন, "আমি নিজে দিদির সুরক্ষা কবচ করব।" মানুষের কথা শুনব বলে জানান তৃণমূল সেকেন্ড ইন কমান্ড। অন্যদিকে এসএসসি ইস্যুতে ফের একবার শুভেন্দু অধিকারীকে নরমে-গরমে হুঁশিয়ারি দেন অভিষেক। বলেন, এসএসসিতে আমার যোগের কোনও প্রমাণ থাকলে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে যাক। তবে এসসিসি, গরু পাচার, কয়লা পাচারেও লেনদেনের ১০ পয়সারও যদি কোনও প্রমাণ থাকে, আমার পিছনে ইডি-সিবিআই দিতে হবে না। আমি ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যুবরণ করর বলে মন্তব্য তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+