Abhishek Banerjee: 'সমাজে থাকার অধিকার নেই', সাতদিনের মধ্যেই এনকাউন্টার! বড় মন্তব্য অভিষেকের

Abhishek Banerjee: এই ঘটনা যারা ঘটিয়েছে সমাজে তাদের থাকার অধিকার নেই। আরজি করের (R G Kar Hospital Incident) ঘটনায় এ ভাষাতেই তীব্র নিন্দা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আইনে সংশোধনের পক্ষেও জোরাল সওয়াল করলেন। শুধু তাই নয়, স্পিডি ট্রায়াল করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে পুলিশ ব্যবস্থা করেন সে কথাও জানান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

আরজি করের হাসপাতালে কর্তব্যরত অবস্থায় জুনিয়ার মহিলা ডাক্তারকে নৃশংস ভাবে ধর্ষণ করে খুনের অভিযোগ। আর সেই অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য-রাজনীতি। সর্বস্তরের মানুষ ঘটনায় বিচারের দাবি জানাচ্ছেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় কড়া বার্তা দিয়েছেন।

Abhishek Banerjee-R G Kar Hospital Incident

একই সঙ্গে ফাঁসির দাবি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, ঘটনা ফার্স্ট ট্র্যাকের মধ্যে এনে দ্রুত ব্যবস্থা নিতে হবে। কার্যত একই কথা শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বক্তব্যেও। ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের পরিস্থিতি নিয়ে সরকারি আধিকারিক এবং প্রশাসনের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন এলাকার সাংসদ (Abhishek Banerjee)।

আর এরপরেই সাংবাদিকদের সামনে আসেন। এবং আরজি ঘটনার তীব্র নিন্দা করেন। পাশাপাশি প্রমাণ থাকলে কী করা উচিৎ তা নিজের মতামত ব্যক্ত করেছেন। অভিষেক বলেন, পুলিশ অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে। তবে আরও কঠোর হতে হবে। এই বিষয়ে দেশের আইন এবং বিচার ব্যবস্থারও কার্যত এদিন সমালোচনা করেন।

বলেন, আমাদের দেশের আইন এমন যে হাত বেঁধে রেখেছে। অবিলম্বে আইন সংশোধন করা উচিৎ। বলেন, কেন্দ্রের বিজেপি সরকার অর্ডিন্যান্স এনে ইডি-সিবিআই'য়ের ডিরেক্টরদের মেয়াদ বাড়াতে পারেন, এক্ষেত্রে কেন এমন আইন আনা হচ্ছে না যেখানে সাতদিনের মধ্যে বিচার দেওয়া সম্ভব।

আর তা বলতে গিয়েই অভিষেকের দাবি, এই ধরনের অপরাধ করলে, সাত দিনের মধ্যে বিচার শেষ করে, এনকাউন্টার করা উচিত, না হয় ফাঁসিতে ঝোলানো উচিত। প্রথমে অর্ডিন্যান্স ছয়মাস পর সংসদে আইন আনার কথাও বলেন সাংসদ। আর তা কংগ্রেস, সিপিএম এবং তৃণমূলের সমর্থন ক্রা উচিৎ বলেও মন্তব্য। পাশাপাশি সিবিআই দাবি নিয়েও এদিন বিরোধীদের আক্রমণ শানিয়েছেন।

তবে এদিন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের এহেন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয়মন্ত্রী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ওনার আইনের প্রতি কোনও ধারনা নেই। কেন কামদুনি বিচার পেল না এখনও তা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি নেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+