অর্জুনের ফেরার পরে আজ শ্যামনগরে প্রথম সভা অভিষেকের
অর্জুনের ফেরার পরে আজ শ্যামনগরে প্রথম সভা অভিষেকের
এবার অর্জুনকে সঙ্গে নিয়ে শক্তি প্রদর্শন। আজ শ্যামনগরে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্জুন সিংয়ের টিএমসিতে প্রত্যাবর্তনের পর শ্যামনগরে প্রথম সভা অভিষেকের। গত শনিবার শুভেন্দুর গড়ে সভা করেছেন তিনি। আসন্ন পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতেই অভিষেকের এই সভা বলে মনে করা হচ্ছে। এদিকে আবার আজ জঙ্গল মহল সফরে যাচ্ছেন টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

শ্যামনগরে অভিষেকের সভা
আজ উত্তর ২৪ পরগনার শ্যামনগরে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খড়দহে বিধানসভা উপনির্বাচনের আগে শেষবার উত্তর ২৪ পরগনায় সভা করতে দেখা গিয়েছিলেন তিনি। তারপরে আর অর্জুনের গড়ে দেখা যায়নি অভিষেককে। অর্জুন সিংয়ের টিএমসিতে ফেরার পর এই প্রথম উত্তর ২৪ পরগনায় পা রাখবেন অভিষেক। অর্জুনকে সঙ্গে নিয়েই শ্যামনগরে সভা করবেন তিনি। এই নিয়ে জেলা জুড়ে চলছে তোড়জোর। অর্জুনের দলে ফেরা নিয়ে টিএমসির অন্তরে মতপার্থক্য তৈরি হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক অবশ্য প্রকাশ্যে এই নিয়ে দলের বিরুদ্ধে মুখ খোলেননি তিনি বলেেছন দল কাউকে নিতে চাইলে স্বাগত।

অর্জুনের টিএমসিতে ফেরা
অনেকটা সকলকে চমকে গিয়েই অর্জুন সিং টিএমসিতে ফিরেছেন। পাটের দাম বেড়ে যাওয়া নিয়ে প্রথমে কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। তারপরে ধীরে ধীরে টিএমসির হয়ে কথা বলতে শুরু করেন। শেষ পর্যন্ত গত রবিবার তিনি টিএমসিতে যোগ দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই টিএমসিতে যোগ দেন অর্জুন সিং। তাঁর টিএমসিতে ফেরা নিজে দলের অন্দরেই অনেক মত পার্থক্য রয়েছে। েযমনটা রয়েছে সব্যসাচী দত্তের টিএমসিতে ফেরা নিেয়।

দিশাহারা বিজেপি
হঠাৎ করে অর্জুন সিংয়ের টিএমসিতে ফরার ঘটনায় অনেকটা দিশেহারা হয়ে গিয়েছে বিজেপি। উত্তর ২৪ পরগনা জেলায় বিজেপির ভোট বাড়ানোর নেপথ্য যে অর্জুনের সিংহভাগ অবদান ছিল তাতে কোনও সন্দেহ নেই। অর্জুনের দল বদলের পর তড়িঘড়ি বৈঠক েডকে শুভেন্দুকে দায়িত্ব েদয়া হয়। মঙ্গলবারই শ্যামনগরে ব়্যালি করেন শুভন্দু অধিকারী। কিন্তু অর্জুনর গড়ে শুভেন্দু কতটা দলের শক্তি বাড়াতে পারবেন সেটা নিয়ে সন্দেহ রয়ে গিয়েছে।

টার্গেট পঞ্চায়েত ভোট
রাজ্য পঞ্চায়েত ভোট আসন্ন। পুরভোটে টিএমসির জয়জয়কার হয়েেছ ঠিকই কিন্তু পঞ্চায়েত ভোট নিয়ে বেশ চিন্তায় রয়েছেন তাঁরা। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফর শুরু করে দিয়েছেন। পিছিয়ে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। শনিবারেই অভিষেকের গড়ে সভা করেছেন তিনি। সেখান থেকে দলীয় কর্মীদের কড়া বার্তা দিয়েছেন অভিষেক। এবং শুভেন্দু অধিকারীকে নিশানা করে একর পর এক বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications