হিরণ ইস্যুতে চ্যালেঞ্জ অভিষেকের! শুভেন্দুর 'অর্থনৈতিক অপরাধ' মন্তব্যের দিলেন জবাবও

বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় কি সত্যিই দেখা করেছিলেন তাঁর সঙ্গে। এবার মুকখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

হিরণ চট্টোপাধ্যায়ের তৃণমূলে যোগ নিয়ে একাধিক জল্পনা! বিশেষ করে তৃণমূল নেতা অজিত মাইতির সঙ্গে বিজেপি বিধায়কের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের ছবি ভাইরাল হতেই সেই জল্পনা আরও তীব্র হয়েছে। যদিও এই ইস্যুতে বিজেপি নেতার দাবি, ওই ছবি বিকৃত করা হয়েছে। এবার এই ইস্যুতে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শুধু তাই নয়, বগটুইয়ে ক্ষতিপুরণ দেওয়া নিয়ে শুভেন্দুর অভিযোগের জবাবও দিলেন তিনি। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বৈঠক করেন অভিষেক

বৈঠক করেন অভিষেক

সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনের আগে নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারের উন্নয়ন সহ একাধিক ইস্যুতে পর্যালোচনা করতে প্রশাসনিক বৈঠকের ডাক দেওয়া হয়। আর সেখানেই উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী সহ একাধিক বিষয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানে দিদির দূতেদের বিক্ষোভের মধ্যে পড়া থেকে শুরু করে একাধিক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

এক মিনিটেই আমি সব ফাঁস করে দিতে পারি

এক মিনিটেই আমি সব ফাঁস করে দিতে পারি

আর সেখানেই হিরণের ভাইরাল হওয়া ছবি নিয়ে প্রশ্ন করা হয় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের কাছে। তিনি বলেন, আমি যদি হিরণ চট্টোপাধ্যায়ের জায়গাতে থাকতাম। আর আমার কেউ যদি ফেক ছবি রিলিজ করত তাহলে আমি ক্রিমিনাল কেস এবং মানহানির মামলা করতাম বলে দাবি তৃণমূল নেতার। শুধু তাই নয়, বিজেপির তো অনেক এজেন্সি আছে। তদন্ত করুক না... কটাক্ষ অভিষেকের। তবে অনেক কিছু আমি রিলিজ করতে পারি। কিন্তু সেটা অনৈতিক হবে বলে দাবি তাঁর। আমরা আন এথিক্যাল কিছু করি না। তবে এক মিনিটেই আমি সব ফাঁস করে দিতে পারি বলেও দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

শুভেন্দুকে জবাব অভিষেকের

শুভেন্দুকে জবাব অভিষেকের

অন্যদিকে বগটুইয়ে ক্ষতিপুরণ দিতে মিড ডে মিলের টাকা খরচ হয়েছে! শুভেন্দুর এহেন অভিযোগের জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কোথা থেকে কি খরচ তা সরকার দেখবে। জেলা প্রশাসন পর্যালোচনা করবে। কিন্তু যেখান থেকেই খরচ হোক না কেন তা সরকারের টাকা বলে দাবি অভিষেকের। শুধু তাই নয়, মৃতের পরিবারের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আর্থিক সহযোগিতা করা কী ভুল? কেউ তো ওই টাকা দিয়ে পাবলিসিটি করেনি। পরিবারের পাশে দাঁড়ানোটা কি অর্থনৈতিক অপরাধ? প্রশ্ন অভিষেকের। আর এই বিষয়ে কথা বলতে গিয়ে নোটবন্দি-করোনার প্রসঙ্গ টানেন তিনি। বলেন, কত লোক মারা গেল। কিন্তু ওদের পাশে কেউ দাঁড়ায়নি। বরং সেন্ট্রাল ভিস্তা করেছে, বিলাসবহুল বিমান কিনেছে বলে দাবি অভিষেকের।

কী বলছেন শুভেন্দু

কী বলছেন শুভেন্দু

উল্লেখ্য, শুভেন্দু অধিকারী বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বগটুই কাণ্ডে মৃতদের পরিবারকে সাহায্য করেছেন। বীরভূমে বগটুই গ্রামে কয়েকজনকে পুড়িয়ে মারা হয়েছিল। সেইসব হতভাগ্য পরিবারগুলিকে যে সাহায্য দেওয়া হয়েছিল, তা দেওয়া হয়েছিল মিড ডে মিলের ফান্ড থেকে। কেন্দ্রীয় সরকারের তরফে স্কুলের ছাত্রছাত্রীদের পুষ্টির জন্য যে টাকা দেওয়া হচ্ছে, তা নিয়ে চ্যারিটি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিযোগ বিরোধী দলনেতার। বিষয়টিকে তিনি আর্থিক অপরাধ বলেও বর্ণনা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+