Abhishek Banerjee: 'মা-বোনেদের সম্মান নয়, শাহজাহান শেখই ছিল টার্গেট', বসিরহাটের প্রথম সভাতেই বিস্ফোরক অভিষেক

বসিরহাটের সভা থেকে সন্দেশখালি নিয়ে সুর চড়ালেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিেষক বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি ইডি-সিবিআই এবং বিজেপিকে একযোগে নিশানা করেছেন। অভিষেক দাবি করেছেন শাহজাহান শেখকে গ্রেফতার করনোই ছিল বিজেপির টার্গেট। সেখানকার মা-বোনেদের সম্মান রক্ষা তাঁদের উদ্দেশ্য ছিল না।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেছেন, যাঁকে গ্রেফতার করানোর জন্য বিজেপি নেতারা এতোবার করে সন্দেশখালি যাচ্ছিলেন তাঁদের এখন আর দেখা পাওয়া যাচ্ছে না সন্দেশখালিতে। যে শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে মা-বোনেদের সম্মান হানির অভিযোগ উঠেছিল তাঁকে কেন হেফাজতে নিচ্ছে না ইডি-সিবিআই।

Abhishek Banerjee

শাহজাহান শেখকে ইডি-সিবিআই গ্রেফতার করেনি। মমতার পুলিশ গ্রেফতার করেছে। তৃণমূল কংগ্রেস এমন দল যেখানে অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দল। কিন্তু শাহজাহান শেখকে গ্রেফতার করে ইডি-সিবিআই প্রথমে হেফাজতে নেয়নি। পুলিশের হেফাজতেই ছিল। প্রসঙ্গত উল্লেখ্য প্রাক্তন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও বলেছিলেন ইডি কেন গ্রেফতার করছে না শাহজাহান শেখকে।

রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে প্রথম সন্দেশখালির বাঘ শাহজাহান শেখের নাম প্রকাশ্যে আসে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ শাহজাহান শেখের বিরুদ্ধে রেশন দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসে। শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয় ইডির অফিসাররা। তারপর থেকে প্রায় ৫৫ দিন নিখোঁজ ছিলেন শাহজাহান শেখ। অবশেষে ৫৬ দিনের দিন গ্রেফতার করা হয় শাহজাহান শেখকে। রাজ্য পুলিশ মিনাখাঁ থেকে গ্রেফতার করে তাঁকে।

তারপরে বেশ কয়েকদিন পর সিবিআই হেফাজতে নেয় শাহজাহান শেখকে। যদিও তাঁর দুই শাগরেদ শিবু হাজরা এবং উত্তম সর্দার এখনও পুলিশের হেফাজতেই রয়েছেন। তাঁদের এখনও হেফাজতে নেয়নি ইডি বা সিবিআই কেউ। কেন তাঁদের এখনও হেফাজতে নেয়নি ইডি-সিবিআই তা নিয়ে সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন বিজেপির টার্গেটে কেবল ছিল শাহজাহান শেখ সেকারণে তাঁর গ্রেফতারির পর আর কেউ সন্দেশখালিতে পা রাখেননি। তার আগে পর্যন্ত বিরোধীরা সকলেই সন্দেশখালিতে যাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছিলেন।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি কেন্দ্রকে নিশানা করে বলেছেন, যেখানে যেখানে বিজেপি হেরেছে সেখানে সেখানে টাকা বন্ধ করে দিয়েছে। ২০২১-র লোকসভা ভোটের পর থেকে বাংলাকে কোনও প্রকল্পে একটি টাকাও দেয়নি মোদী সরকার। সব টাকা আটকে রেখে দিয়েছে। এবারে বাংলার বনাম বাংলা বিরোধীদের ভোট বলে তীব্র নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+