৫০,০০০ বেশি মার্জিনে জিতবেন শোভন দেব, খড়দহে দাঁড়িয়ে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের
৫০,০০০ বেশি মার্জিনে জিতবেন শোভন দেব, খড়দহের দাঁড়িয়ে বিজেপিকে চ্যালঞ্জ অভিষেকের
খড়দহে উপনির্বাচনে প্রচারে এসে ৫০,০০০ বেশি মার্জিনে শোভনদেব চট্টোপাধ্যায়ের জয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাজল সিনহা ২৫ হাজারের বেশি ভোটে জিতেছিলেন। এবার ৫০ হাজারের বেশি ভোটে খড়দহে জিতবেন শোভন দেব চট্টোপাধ্যায় দাবি করেছেন অভিেষক বন্দ্যোপাধ্যায়। খড়দহ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বর্ষীয়ান নেতা প্রার্থী হয়েছেন। এমনই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।কাজেই খড়দহ কেন্দ্রে তাঁকে জেতাতে তৃণমূল কংগ্রেস কর্মীরা কোনও খামতি রাখবে না বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

খড়দহে শোভন দেবের প্রচারে অভিষেক
খড়দহ উপনিরবাচনে শোভনদেব চট্টোপাধ্যায়ের হয়ে প্রচার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায়ের মত একজন বর্ষীয়ান নেতাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। খড়দহে উপনির্বাচনের জন্য বিজেপিই দায়ী। তিনি অভিযোগ করেছেন মানুষের জন্য কাজ করতে গিয়ে খড়দহে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন কাজল সিনহা। আর খড়দহের বিজেপি প্রার্থী কাজল সিনহার ছবি নিয়েই প্রচার করছেন। অর্থাৎ মোদী-শাহের উপর তাঁর আস্থা নেই। এর থেকেই বোঝা যায় রাজ্যে বিজেপির অবস্থা কেমন। ২০২১-র ভোটে ২০০-র বেশি আসনে জয়ের দাবি যাঁরা করেছিলেন তাঁদের ৭০ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বলে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কোভিড বৃদ্ধির দায় ৮ দফায় নির্বাচন কমিশনের
অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন ৮ দফায় ভোট করানোর জন্য কোভিড পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্যে। নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতেই বাংলায় ৮ দফায় ভোটের কথা ঘোষণা করেছিলেন। তার পরিণামে কাজল ঘোষ, জগন্নাথ নস্কররে মত জনসেবায় নিয়োগিতা নেতারা প্রাণ দিয়েছেন। করোনা পরিস্থিতির মোকাবিলার সময় একজন বিজেপি নেতা মন্ত্রীকেও দেখা যায়নি। কেউ রাস্তায় নামেননি। পরিস্থিতি মোকাবিলা করেছিল তৃণমূল কংগ্রেস সরকার। মমতা বন্দ্যোপাধ্যা দল-মত নির্বিশেষে সকলের জন্য কাজ করেছে বলে দাবি করেছেন অভিষেক। বহিরাগতরা বারবার রাজ্যে এসেই কোভিড পরিস্থিতি বাড়িয়ে দিয়েছিলেন।
রাজ্যে বহিরাগতদের বাড়বাড়ন্তেই করোনা সংক্রমণ চরম আকার নিয়েছিল।

ইডি সিবিআই দেখিয়ে কিছু হবে না
অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেছেন বিজেপির বিরুদ্ধে মুখ খুললেই তাঁকে এজেন্সি দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। ইডি সিবিআই দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাতে পারবে না বিজেিপ। তাঁকে দিল্লিতে ডেকে ৯ ঘণ্টা জেরা করা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ৯ হাজার ঘণ্টা জেরা করলেও কোনও কিছু করতে পারবে না বিজেপি। শিড়দাঁড়া সোজা বলেই এখনও তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেনি বিজেপি। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক। ভবানীপুর সহ তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জিতেছে তৃণমূল কংগ্রেস এবার চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও তৃণমূল কংগ্রেসই জিতবে বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহসভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর জন্য নানা ভাবে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানো হয়েছে। ৫ বার তাঁকে নোটিস পাঠিয়েছে সিবিআই। প্রসঙ্গত উল্লেখ্য বিধানসবা নির্বাচনের আগে কয়লা কাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে জেরা করেছেন সিবিআই আধিকারীকরা।রুজিরার বোনকেও জেরা করা হয়েছে। রুজিরার ব্যাঙ্কের অ্যাকাউন্টের লেনদেন নিজে জেরা করেন সিবিআই আধিকারিকরা। রুজিরাকে দিল্লিতেও জেরার জন্য ডাকা হয়। কিন্তু রুজিরা দিল্লিতে যাননি।

অন্য রাজ্যেও ঢুকবে তৃণমূল কংগ্রেস
পশ্চিমবঙ্গ জয়ের পর এবার অন্য রাজ্যেও পা বাড়াতে শুরু করে দিয়েছে বিজেপি। ত্রিপুরা এবং গোতে ইতিমধ্যেই ঢুকে পড়েছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ দিয়েছেন ৩ মাসের মধ্যে গোয়ায় নির্বাচনে জিতে সরকার গড়বে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন পরেই গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে যাওয়ার পর নাফিসা আলি, লাকি আলি সহ একাধিক তারকা তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বলে জানা যাচ্ছে।এদিকে আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন যেখানে যেখানে মানুষেপর উপর অন্যায় হবে সেখানে সেখানে যাবে তৃণমূল কংগ্রেস। গোয়া ত্রিপুরার পর এবার উত্তর প্রদেশ এবং মেঘালয়েও তৃণমূল কংগ্রেস ঢুকবে বলে চ্যালেঞ্জ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য ২০২২সালেই উত্তর প্রদেশে নির্বাচন। একুশোর ভোটের সময় প্রধানমন্ত্রী মোদীকে বারাণসীর আসন রক্ষার চ্যালেঞ্জ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications