হাতির মতো শুঁড় পাকিয়ে ধেয়ে এল টর্নেডো, বসিরহাটের পর ১ মিনিটেই লন্ডভন্ড কেশিয়াড়ির গ্রাম

হাতির মতো শুঁড় পাকিয়ে ধেয়ে এল টর্নেডো, বসিরহাটের পর ১ মিনিটেই লন্ডভন্ড কেশিয়াড়ির গ্রাম

বিগত তিনদিন ধরে প্রবল বৃষ্টি চলছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলি দলে টইটম্বুর। টানা বৃষ্টির জেরে বানভাসি অবস্থা বিস্তীর্ণ অঞ্চলের। এরই মধ্যে ফের ধেয়ে এল টর্নেডো। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে এই টর্নেডো আছড়ে পড়ে বুধবার দুপুরে। টর্নেডোর তাণ্ডবে কেশিয়ারি ব্লকের বরাড় গ্রাম লন্ডভন্ড হয়ে গেল। হঠাৎ আসা ঝড় টর্নোডের রূপ নিয়ে ভিডিওতে ভাইরাল হল মুহূর্তে।

কেশিয়াড়ি ব্লকের বরাড়ে টর্নেডো

কেশিয়াড়ি ব্লকের বরাড়ে টর্নেডো

কেশিয়াড়ি ব্লকের বরাড়ে ওই ঝড় য়ে রূপ নিয়েছিল, তা নিয়ে আতঙ্ক এলাকায়। এলাকায় প্রভুত ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশাসনিক আধিকারিকরা খবর পেয়েই ঘটনাস্থলে যান। তাঁরা খোঁজখবর নিতে শুরু করেছেন, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। তার তালিকাও তৈরি করা হচ্ছে। সম্প্রতি বারবার টর্নোডো আঘাত করছে বাংলার বিস্তীর্ণ এলাকায়। তার কারণ নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।

এক মিনিটেই ধুলিসাৎ ঘর-বাড়ি

এক মিনিটেই ধুলিসাৎ ঘর-বাড়ি

২৪ ঘণ্টা আগেই টর্নোডের ধাক্কায় লন্ডভন্ড হয়ছিল বসিরহাটের তালবেড়িয়া গ্রাম। মাত্র এক মিনিটেই ধুলিসাৎ হয়েছিল গ্রামের বাড়ি-ঘর, বিদ্যুতের খুঁটি, গাছপালা। কোথা থেকে এক মিনিটে ঝড় বয়ে যায়। তাতেই তছনছ গ্রাম। টালির চাল ভেঙে যায়, টিনের চাল উড়ে যায়। গাছ-বিদ্যুতের খুঁটি ভেঙে রাস্তা বন্ধ হয়ে যায়। প্রশাসন চটজলদি ব্যবস্থা নিয়ে এলাকা সাফ করে।

মাত্র মিনিট খানেকের ঝড়ে লন্ডভন্ড

মাত্র মিনিট খানেকের ঝড়ে লন্ডভন্ড

গত কয়েকমাসে রাজ্যের বিভিন্ন এলাকায় টর্নেডো হানা দিয়েছে। মাত্র মিনিট খানেক স্থায়ী হয় এই ঝড়। তাতেই লন্ডভন্ড করে দিয়ে চলে যায়। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে মঙ্গলবার জলোচ্ছ্বাস দেখা গিয়েছে দিঘার সমুদ্রে। টানা বৃষ্টি চলছে দুদিন ধরে। বৃষ্টির কারণে নদী ও সমুদ্রে জল বেড়ে গিয়েছে। ফলে জলোচ্ছ্বাস দেখা দিয়েছে দিঘার সমুদ্রে। মন্দারমনি-শঙ্করপুরেও জলোচ্ছ্বাসের ছবি দেখা গিয়েছে।

বসিরহাটের পর কেশিয়াড়িতে টর্নেডো

বসিরহাটের পর কেশিয়াড়িতে টর্নেডো

এর মধ্যে টর্নেডো হানা দিয়েছে বসিরহাটের হাড়োয়ায়। আবার ২৪ ঘণ্টার মধ্যে আরও এক টর্নোডো আছড়ে পড়ল কেশিয়াড়িতেও। এর আগে গত জুলাই মাসে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ও হলদিয়ায় টর্নোডো হয়। হুগলি নদীর উপর টর্নেডো দেখা গিয়েছিল। নদীর উপর থেকে কালো মেঘ দলা পাকিয়ে উঠেছিল। তারপর তা ঝড়ের গতিতে বয়ে গিয়েছিল এলাকা দিয়ে।

হাতির শুঁড়ের মতো টর্নেডোর হানা

হাতির শুঁড়ের মতো টর্নেডোর হানা

আর ইয়াসের জেরে দুর্যোগের মধ্যে হুগলির ব্যান্ডেল ও বিস্তীর্ণ এলাকায় টর্নেডো হয়। এখানেও হুগলি নদীর উপর টর্নোডো হতে দেখা যায়। নদীর জল পাক খেয়ে আকাশের দিকে দলা পাকিয়ে ওঠে। হাতির শুঁড়ের মতো ওই টর্নেডোর জেরে ঝড় ও বৃষ্টি হয় প্রবল আকারে। বারবার এই টর্নোডের জেরে আতঙ্ক তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+