মর্মান্তিক! ভাইঝির পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে মার খেয়ে মৃত্যু হল কাকার

মর্মান্তিক! ভাইঝির পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে মার খেয়ে মৃত্যু হল কাকার

মর্মান্তিক-কাণ্ড! ভাইঝির পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে মৃত্যু হল কাকার। অভিযোগ, ভাইঝির বাড়ির ঝামেলা মেটাতে গিয়ে চরম রোষানলে পড়েন কারা। তারপর ভাইঝির শ্বশুরবাড়ির সদস্যদের হাতে মার খেয়ে মৃত্যু হল কাকার। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার বজবজে।

মর্মান্তিক! ভাইঝির পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে মার খেয়ে মৃত্যু হল কাকার

বজবজ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকার ঘটনা। পরিবার এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, আড়াই বছর আগে বজবজ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের গোলাম রসুল রোডের বাসিন্দা মহম্মদ ইসলামের মেয়ে সাগুপ্তা খাতুন(২৫)-এর সঙ্গে পার্শ্ববর্তী মহম্মদ জামিলের ছেলে নাবিল জামিলের(২৮) বিয়ে হয়।

বিয়ের কয়েকদিন পর থেকেই অশান্তি শুরু হয় সাগুপ্তার পরিবারে। পারিবারিক অশান্তির জেরে মাঝে সাঝেই স্বাগুপ্তা তাঁর নিজের বাড়িতে এসে থাকা শুরু করে। এবং সে তাঁর স্বামীর ঘরে ফিরে যেতে অস্বীকার করে। স্বাগুপ্তার বাবা কর্মসূত্রে বাইরে থাকায় কাকা মহম্মদ আশফাক আলম(৪৭) নাবিলের বাড়িতে গিয়ে বিষয়টি জানতে চায়।

অভিযোগ, সাগুপ্তার কাকা নাবিলের বাড়িতে গেলে অশান্তি তীব্র আকার নেয়। নাবিলের পরিবারের লোকেরা সাগুপ্তার কাকা আশফাক আলমকে বেধরক মারধর করা হয়। এরপর বেধড়ক মার খেয়ে গুরুতর জখম অবস্থায় আশরাফকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। তারপরে এসএসকেএম হয়ে পরে সেখান থেকে তাঁকে এনআরএসএ স্থানান্তরিত করা হয়।

এনআরএসে শনিবার ভোররাতে মৃত্যু হয় আশফাকের। এই মৃত্যুর খবর শোনা মাত্রই স্বাগুপ্তার পরিবারের লোকেরা প্রতিবেশী নাবিলের বাড়িতে চড়াও হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে আসে বজবজ থানার পুলিশ। আশফাকের মৃত্যুর পর খুনের মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় নাবিলের পরিবারের তিন সদস্যকে আটক করে বজবজ থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পরিবারের বাকি সদস্যরা পলাতক। আপাতত এলাকা থমথমে হয়ে রয়েছে, রয়েছে চাপা উত্তেজনা। এলাকার পুলিশ পিকেট বসানো হয়েছে। নাবিলের পরিবারের তরফে পাল্টা অভিযোগ করে জানানো হয়েছে, সাগুপ্তার কাকা আশফাক অস্ত্র নিয়ে বাড়িতে চড়াও হয়েছিল। সেই কারণেই তিনি জনতার ক্ষোভের মুখে পড়েন। এবং প্রহৃত হন। এরপর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

এদিন কলকাতার হাসপাতালে আশফাকের মৃত্যুর পর খুনের অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছে পুলিশ। পুলিশ এই ঘটনায় ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে অন্যদের জালে পোরার চেষ্টা করছে। সেদিন ঠিক কী ঘটেছিল, তা জানতে স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এলাকায় যাতে উত্তেজনা ছড়িয়ে না পড়ে, সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+