স্বরূপনগরে গ্রেপ্তার ৯ বাংলাদেশি
স্বরূপনগরে গ্রেপ্তার ৯ বাংলাদেশি
উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত থেকে ৩ তেলেঙ্গানার যুবক সহ ৯ জন বাংলাদেশিকে গ্রেফতার করল স্বরূপনগর থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, তেলেঙ্গানার ৩ যুবক ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার মুহূর্তে সীমান্তরক্ষী বাহিনীর ১১২ নম্বর ব্যাটালিয়ন রক্ষী জওয়ানরা হাতেনাতে তাদের পাকড়াও করে। তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পুলিশ জানিয়েছে, এদের বাড়ি তামিলনাড়ুর ভাটিয়া গ্রামে।
এর পাশাপাশি দুই শিশু মহিলা পুরুষ সহ মোট ৯ জন বাংলাদেশীকে গ্রেফতার করেছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। ধৃত শিশু ও মহিলা পুরুষ সহ ৯ জনের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানা এলাকায়। এই ১২ জনকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার অবৈধভাবে এরা সীমান্ত পেরিয়ে এ দেশে ঢোকার চেষ্টা করছিল বলে জানিয়েছে পুলিশ। এই ৯ জন বাংলাদেশীর পাশাপাশি তেলেঙ্গানা ৩ যুবক এ দেশ থেকে বাংলাদেশে ঢোকার চেষ্টা করার সময় সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়ার ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তের এলাকায়।












Click it and Unblock the Notifications